Thursday, May 14, 2026

শিক্ষকদের পেনশন মিলবে সহজেই, ঘোষণা শিক্ষামন্ত্রীর

Date:

Share post:

শিক্ষক দিবসে শিক্ষকদের অবসরকালীন ভাতা নিয়ে বড় ঘোষণা করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। শিক্ষকদের পেনশন পাওয়ার বিষয়টি আরও সরলীকরণ করলেন মন্ত্রী। পূর্ববর্তী নিয়মানুযায়ী কোনও শিক্ষকের কর্মজীবনের মেয়াদ ১০ বছর পূর্ণ হলে কিংবা তার থেকে ছ-মাস কম হলে তখনই তাঁরা পেনশন পাওয়ার যোগ্য হন। কিন্তু এতদিন বিদ্যালয়গুলি সেটি করত না। ফলে তাঁদের আদালতে চক্কর কাটতে হত। এবার এই নিয়মকেই অনেকটা শিথিল করা হল।

এবার থেকে যাঁরা ১০ বছর নিরবচ্ছিন্নভাবে কাজ করেছে তাঁদের পেনশনের জন্য আদালতে যেতে হবে না। এবার থেকে শিক্ষাবিভাগ নিজেই সেই ঘাটতি মার্জনা করে যোগ্য ব্যক্তিকে নির্ধারণ করে অবসর ভাতা দেওয়ার ব্যবস্থা করে দেবে।

অন্যদিকে, রাজ্যের সব বিদ্যালয়, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের অভাব-অভিযোগ শোনার জন্য একটি হোয়াটসঅ্যাপ নম্বর চালু করল শিক্ষা দফতর। ৯০৮৮৮-৮৫৫৪৪ এই নম্বরে অভিযোগ জানানো যাবে। ইতিমধ্যেই একটি কমিটি গঠন করা হয়েছে। অভিযোগ পেলে সেই কমিটির সদস্যরা অভিযোগ খতিয়ে দেখবেন।











Related articles

বিধানসভায় স্পিকার পদপ্রার্থী বিজেপির রথীন্দ্র, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ বিধায়কের 

বিপুল সংখ্যাগরিষ্ঠতায় সরকার গঠনের পর এবার পশ্চিমবঙ্গের বিধানসভার স্পিকার (New Speaker of West Bengal Assembly) হিসেবে বিজেপির পরিষদীয়...

বাংলা যেন বুলডোজার রাজ্য না হয়! ভোট পরবর্তী হিংসা মামলায় সওয়াল আইনজীবী মমতার 

মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বৃহস্পতিবার ব্যক্তিগতভাবে কলকাতা হাই কোর্টে (Kolkata High Court) উপস্থিত হয়ে বাংলাজুড়ে বিজেপির ছড়িয়ে দেওয়া...

উচ্চমাধ্যমিকে জেলাভিত্তিক সাফল্যের শীর্ষে পূর্ব মেদিনীপুর, প্রথম দশে কলকাতাও 

বৃহস্পতিবার সকালে উচ্চমাধ্যমিকের ফল প্রকাশিত (HS Result) হতে দেখা গেল জেলাভিত্তিক পাশের হারে শীর্ষে রয়েছে পূর্ব মেদিনীপুর (East...

প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের ফলাফল, পাশের হার ৯১.২৩ শতাংশ

চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result) প্রকাশিত হল। পাশের হার ৯১.২৩ শতাংশ। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের...