Thursday, May 14, 2026

মধ্যপ্রদেশে প্রকাশ্যে ধর্ষণ! ‘পর্দার আড়ালো লুকানো’ মুখ্যমন্ত্রীকে তোপ তৃণমূলের

Date:

Share post:

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবের নিজের শহর উজ্জ্বয়িনীর (Ujjain) নারকীয় ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। শহরের রাস্তার পাশে এক ভিখারিনীকে ধর্ষণের ভিডিও এক ঝটকায় টেনে সরিয়ে দিয়েছে বিজেপি শাসিত রাজ্যগুলিতে মহিলাদের নিরাপত্তার ছবিটার উপরের আড়াল। প্রকাশ্যে মদ্যপান করিয়ে পশুর থেকেও বর্বর আচরণের পরেও নীরব মধ্যপ্রদেশের (Madhyapradesh) সরকার। বাংলার শাসকদলের তরফ থেকে প্রশ্ন তোলা হয়েছে বাংলায় সচিবালয়ে (secretariat) অভিযান চালানো বিজেপি নেতারা মধ্যপ্রদেশে কেন নারীর সম্মানের দাবিতে অভিযানে নেই? সেই সঙ্গে মন্ত্রী শশী পাঁজা (Shashi Panja) দাবি করেছেন, এভাবেই বিজেপি পবিত্র উজ্জ্বয়িনীকে অপবিত্র করেছে।

দেশের সরকারি পরিসংখ্যানে বিজেপি শাসিত রাজ্যগুলি নারী নির্যাতনে শীর্ষে। এমনকি অভিযোগ না নেওয়া থেকে অভিযোগকারিনী ও তাঁর পরিবারের উপর অত্যাচারের ঘটনা বিজেপির নারী-নীতিকে দীর্ঘদিন ধরেই স্পষ্ট করেছে। তবে এবার প্রকাশ্যে মহিলাকে ধর্ষণের এমন ঘটনার সাক্ষী থাকল মধ্যপ্রদেশ যা গোটা দেশে বিরল। এমনকি সেই ঘটনা ঘটেছে এমন একটি শহরে যা আদতে মুখ্যমন্ত্রীর নিজের শহর। তাছাড়াও উজ্জ্বয়িনীর পরিচিতি পবিত্রতার জন্য়ই। রাজ্য়ের বিজেপি সরকারের প্রশাসনিক গাফিলতিতে কলুসিত হল ঐতিহাসিক নগরীর পবিত্রতাও, দাবি তৃণমূলের।

বাংলায় আর জি করের ঘটনা নিয়ে সরব হওয়া বিজেপি নেতাদের কেন মধ্যপ্রদেশের নারীদের জন্য সরব হতে দেখা যাচ্ছে না, প্রশ্ন এরাজ্যের শাসকদলের। মুখ্যমন্ত্রীর নিজের শহরকে ‘যৌন শিকারীদের খেলার মাঠ’ বলে দাবি করা হয়েছে। রাজ্যের মন্ত্রী শশী পাঁজা (Shashi Panja) সোশ্যাল মিডিয়ায় দাবি করেন, “উজ্জ্বয়িনীর (Ujjain) পবিত্র ভূমি অপবিত্র হয়ে গিয়েছে! প্রকাশ্যে এক মহিলাকে ধর্ষণ করা হল, তা সত্ত্বেও পর্দার আড়ালে লুকিয়ে রইলেন মোহন যাদব (Mohan Yadav)। কিছুই করলেন না। কোন অধিকারে আপনি নিজেকে মুখ্যমন্ত্রী বলে দাবি করেন যখন আপনি নিজের শহরেই মহিলাদের নিরাপত্তা দিতে পারেন না?”

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...