Sunday, May 17, 2026

ফের কোচের পদে দ্রাবিড়, রাজস্থান রয়্যালের দায়িত্বে ভারতের প্রাক্তন কোচ

Date:

Share post:

জল্পনাই সত্যি। ফের আইপিএল-এ ফিরলেন ভারতের প্রাক্তন কোচ রাহুল দ্রাবিড়। দ্রাবিড় তাঁর পুরোনো দল রাজস্থান রয়্যালসের কোচের পদে ফিরছেন তিনি। ভারতকে টি-২০ বিশ্বকাপ জেতানোর পর কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন দ্রাবিড়। মাঝে দু’মাস বিরতিতে ছিলেন দ্য ওয়াল। তবে আবার কোচের পদে ফিরছেন দ্রাবিড়। আসন্ন আইপিএল-এ রাজস্থানের দ্বায়িত্বে ফিরছেন তিনি। এদিন এমনটাই জানান হল রাজস্থানের পক্ষ থেকে।

এদিন সিইও জেক লাস ম্যাক্রামের সঙ্গে দ্রাবিড়ের ছবি পোস্ট করে রাজস্থান রয়্যালস। সেখানে দ্রাবিড় জানিয়েছেন, “বিশ্বকাপের পর এবার মনে হয়েছে নতুন দায়িত্ব নেওয়ার এটাই আদর্শ সময়। এবং রয়্যালসই সেটার আদর্শ জায়গা।”

ভারতীয় দলের দ্বায়িত্ব ছাড়ার পর শোনা যাচ্ছিল কলকাতা নাইট রাইডার্স বা রাজস্থান যে কোন এক দলের দায়িত্ব নিতে পারেন দ্রাবিড়। তবে শেষমেশ সেই জল্পনাই সত্যি হয়। রাজস্থান রয়্যালসের দায়িত্ব নিতে চলেছেন তিনি। রাজস্থানে ফিরছেন দ্রাবিড়। এর আগে এই দলের কোচ ছিলেন কুমার সাঙ্গাকারা। এখন তিনি ক্রিকেটের ডিরেক্টর পদে আছেন।

আরও পড়ুন- প্যারিস প্যারালিম্পিক্সে ফের সোনা ভারতের ঝুলিতে , হাই জাম্পে সোনা জয় প্রবীণের


Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...