Wednesday, May 6, 2026

সৌজন্য সাক্ষাৎ: রাজভবনে নতুন মুখ্যসচিব পন্থ

Date:

Share post:

দায়িত্বভার নিয়ে রাজভবনের সৌজন্য সাক্ষাতে গেলেন রাজ্যের নতুন মুখ্যসচিব মনোজ পন্থ (Manoj Panth)। শুক্রবার দুপুরে রাজভবনে রাজ্যপাল সি ভি আনন্দ বোসে (C V Anand Bose) সঙ্গে ‘সৌজন্য সাক্ষাৎ’ রাজ্যের নতুন মুখ্যসচিব। তবে দুজনের মধ্যে কোনো বিষয় নিয়ে আলোচনা হয়েছে না শুধুই ‘সৌজন্য সাক্ষতের’ জন্যই রাজভবনে পন্থ কিনা, তা জানা যায়নি।

ঔপচারিকতা অনুসারে রাজ্যের মুখ্যসচিব হিসাবে নতুন দায়িত্ব নেওয়ার পর রাজভবনে সেই আমলা রাজ্যপালের সঙ্গে দেখা করে কুশল বিনিময় করেন। সেই কারণেই মুখ্যসচিব রাজভবনে গিয়েছিলেন বলে খবর

‘অপরাজিতা’ উইমেন অ্যান্ড চাইল্ড (ওয়েস্ট বেঙ্গল ক্রিমিনাল ল অ্যামেরন্ডমেন্ট) বিল ২০২৪ নিয়ে কোনও আলোচনা হয়েছে কি না সে বিষয়ে তথ্য জানা যায়নি। প্রসঙ্গত বিলটি পাশ হওয়ার জন্য পাঠানো হয়েছে রাজভবনে।

৩১ অগাস্ট নবান্নের তরফে বিবৃতির মাধ্যমে নতুন মুখ্যসচিবের নাম ঘোষণা করা হয়। এর পূর্বে প্রাক্তন মুখ্যসচিব ভগবতী প্রসাদ গোপালিকের দ্বিতীয়বার মেয়াদ বৃদ্ধির আবেদন জানিয়েছিল নবান্ন। তবে সেই অনুমোদন না মেলায় নতুন মুখ্যসচিবের নাম ঘোষণা করা হয়।

আরও পড়ুন- রেশনে আটার গুণগত মান বজায় রাখতে উদ্যোগ, ১৫ টি বিশেষ দল গঠন রাজ্যের

 

 

Related articles

রণক্ষেত্র রাজবাড়ি! ভোট-পরবর্তী হিংসা রুখতে গিয়ে গুলিবিদ্ধ ন্যাজাটের ওসি 

ভোট পরবর্তী অশান্তি রুখতে গিয়ে গুলিবিদ্ধ হলেন ন্যাজাট থানার ওসি ভরত প্রসুন কর। মঙ্গলবার রাতে ন্যাজাট থানার রাজবাড়ি...

মোদির ঐতিহাসিক জয়: অভিনন্দন ট্রাম্পের

বাংলার বিধানসভা নির্বাচন যে গোটা বিশ্বের কাছে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছিল, তা গত একমাসের আন্তর্জাতিক পত্র পত্রিকাগুলির প্রতিবেদনে প্রকাশিত...

বিএসএফ সদর দফতরের সামনে তীব্র বিস্ফোরণ, জলন্ধরে চাঞ্চল্য

জলন্ধরে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর পাঞ্জাব ফ্রন্টিয়ার সদর দফতরের বাইরে মঙ্গলবার সন্ধ্যায় একটি বাইকে বিস্ফোরণ ঘটে। রাত ৮টা...

অবসরপ্রাপ্তরা আসতে পারবেন না নবান্নে: নির্দেশের পরই পদত্যাগ চার আধিকারিকের

ফাইল নিয়ে নির্দেশের পরে এবার সোজা তৃণমূল জমানার পদাধিকারীদের জন্য নির্দেশ জারি নবান্নের। অবসরের পরেও বিভিন্ন দফতরে দায়িত্বে...