Saturday, June 6, 2026

উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগে গ্রামে গ্রামে বিতর্কিত সাইনবোর্ড ঘিরে চাঞ্চল্য তুঙ্গে

Date:

Share post:

বেনজির ঘটনা! উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগের গ্রামে গ্রামে বিতর্কিত সাইনবোর্ডের ছড়াছড়ি। কী লেখা হয়েছে সেই সাইনবোর্ডে? লেখা হয়েছে, গ্রামে প্রবেশ করতে পারবেন না অহিন্দু, রোহিঙ্গা মুসলিম এবং হকাররা। আর এই ঘটনা প্রকাশ্যে আসতেই সাইনবোর্ড ঘিরে বিতর্ক তৈরি হয়েছে।

রুদ্রপ্রয়াগে প্রতিবছর বহু পুণ্যার্থী যান। সেই রুদ্রপ্রয়াগেই অহিন্দুদের প্রবেশ নিষিদ্ধ করার ডাক। জানা গিয়েছে, রুদ্রপ্রয়াগের বহু গ্রামে এই একই ধরনের সাইনবোর্ড পড়েছে। স্থানীয় গ্রামসভার নামে এই সাইনবোর্ডগুলি দেওয়া হয়েছে।

এই সাইনবোর্ড কাণ্ডের তীব্র নিন্দা করেছে স্থানীয় মুসলিম সংগঠনগুলি। স্থানীয় প্রশাসন দ্রুততার সঙ্গে এ নিয়ে পদক্ষেপ করছে। রুদ্রপ্রয়াগ পুলিশ স্বীকার করে নিয়েছে, এই ধরনের সাইনবোর্ড কিছু গ্রামে পড়েছে। ইতিমধ্যেই বহু সাইনবোর্ড সরিয়ে ফেলা হয়েছে। বাকিগুলি সরানোর কাজ চলছে।
 

Related articles

প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি! আবার যন্তর মন্তরেই জমায়েতের ডাক CJP-র, জল্পনা

এক মাসেরও কম সময়ে সংগঠিত। শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় নীতিগত প্রচার। নেতৃত্ব বা কমিটি নিয়ে কোনও আতিশয্য নেই। তারপরেও...

অন্নপূর্ণা যোজনায় তোলাবাজির অভিযোগ! বিজেপি কর্মীর নিশানায় দলেরই বিধায়ক

ক্ষমতায় আসার একমাসের মধ্যেই বীরভূমে তীব্র গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার গেরুয়া শিবির। এবার খোদ রাজ্য সরকারের স্বপ্নের প্রকল্প ‘অন্নপূর্ণা যোজনা’য়...

ভাঙার পথে কলকাতা পুরসভা? মেয়রের ইস্তফার পরেই শোকজ নবান্নর

কলকাতা পুরসভা ভেঙে দেওয়ার পথে এগোচ্ছে রাজ্য সরকার। মেয়রের পদত্যাগের কয়েক ঘণ্টার মধ্যেই পুরসভাকে কারণ দর্শানোর নোটিশ পাঠাল...

চোখ বন্ধ করে থাকতে পারব না: মমতার পাশে থেকেই বার্তা কুণালের

তৃণমূলের টিকিটে ও প্রতীকে জেতার পরে যে বিধায়করা বিশ্বাসঘাতকতার জায়গায় গিয়েছেন, তাঁদের বারবার ভুল ধরিয়ে দিয়েছেন তৃণমূল মুখপাত্র...