Thursday, March 12, 2026

আমার দুর্গা বিচার পাক: আর জি কর-কাণ্ডে প্রতিবাদে পথে কুমোরটুলির মৃৎশিল্পীরা

Date:

Share post:

আরজি কর-কাণ্ডে নির্যাতিতার বিচার চেয়ে এ বার পথে নামলেন কুমোরটুলির মৃৎশিল্পীরা। সঙ্গে পা মেলালেন কয়েক হাজার সাধারণ মানুষ। রবিবার কুমোরটুলি আর্ট গ্যালারির সামনে থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিল করলেন তারা। তাদের স্লোগান ছিল ‘কুমোরটুলি দিচ্ছে হাঁক, আমার দুর্গা বিচার পাক’।মৃৎশিল্পীদের সংগঠন ‘কুমোরটুলি মৃৎশিল্পী সংস্কৃতি সমিতি’র ডাকেই এই মিছিল হয়।

শিল্পীদের সঙ্গে তাঁদের পরিবারের লোকজনও যোগ দেন এদিনের মিছিলে। সংগঠকদের বক্তব্য , কুমোরটুলি মৃৎশিল্পের পীঠস্থান। কিন্তু, রক্তমাংসের দুর্গা ধর্ষিত হয়েছেন, খুন হয়েছেন। তাই বিচার চেয়ে পথে নেমেছি আমরা।’’

পুজোর মুখে এই সময়টায় প্রবল ব্যস্ততা থাকে কুমোরটুলিতে। তার মধ্যেও পথে নেমেছেন তারা। প্রসঙ্গত, সোমবার দিন হবে সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি। বৃহস্পতিবার শুনানি হওয়ার কথা থাকলেও তা স্থগিত হয়েছিল।‌সকলেই চান তিলোত্তমা ন্যায় বিচার পাক। এই কারণে সর্বত্র হচ্ছে প্রতিবাদ মিছিল। এবার প্রতিবাদ মিছিলে শহরের পথে নামলেন কুমোরটুলির মৃৎশিল্পীরা।

spot_img

Related articles

জ্বালানি সঙ্কটের মোকাবিলায় একগুচ্ছ নির্দেশ মুখ্যমন্ত্রীর

লাগাতার মূল্যবৃ্দ্ধিতে আগেই আগুন লেগেছিল মধ্যবিত্তের হেঁসেলে। এবার কেন্দ্রের মোদি সরকারের পরিকল্পনাহীনতায় নাভিশ্বাস আম জনতার। এই অবস্থায় এলপিজি...

ভার্চুয়াল মাধ্যমে NRS-এ নতুন ভবনের উদ্বোধন মুখ্যমন্ত্রীর

কলকাতার নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালের (Nil Ratan Sircar Medical College and Hospital) পরিকাঠামো উন্নয়নে বড় পদক্ষেপ...

LPG সরবরাহে সঙ্কট মোকাবিলায় SOP জারি করল রাজ্য, চালু ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম

এলপিজি সরবরাহে সম্ভাব্য সঙ্কট মোকাবিলায় বিস্তারিত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (SOP) জারি করল রাজ্য সরকার (State Government)। নবান্ন (Nabanna)...

দেবের আবেদনে সাড়া, টলিপাড়ার ৭ হাজার টেকনিশিয়ানকে স্বাস্থ্যসাথীর আওতায় আনলেন মুখ্যমন্ত্রী

এবার টলিউডের কলাকুশলীদের জন্য বড় উদ্যোগ নিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) অনুমোদনে এবার 'স্বাস্থ্যসাথী' (Swasthya...