Thursday, May 7, 2026

শিলিগুড়ি থেকে বীরভূম, চিকিৎসক খুনের বিচারের দাবিতে ‘ভোর দখল’ প্রতিবাদীদের 

Date:

Share post:

রাতের শেষে ভোরের আলো সত্যি কি সুবিচার এনে দিতে পারবে? আশায় বুক বেঁধে, সুপ্রিম শুনানির (Supreme Court hearing) সকালেও পথে নামলেন প্রতিবাদীরা। রবিবার রাজ্য জুড়ে ‘রাত দখল’ কর্মসূচিতে রাস্তায় নেমে “জাস্টিস ফর আর জি কর” (Justice for RG Kar) ধ্বনি তোলেন সাধারণ মানুষ থেকে সেলিব্রেটি প্রত্যেকেই। রাতের পর এবার ‘ভোর দখলে’ শামিল আন্দোলনকারীরা। সেদিন সকাল চারটে দশ থেকে শিলিগুড়ির হাসমিচকে মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে প্রতিবাদে শামিল মহিলা – পুরুষ নির্বিশেষে বহু মানুষ। ঘণ্টাদুয়েকের এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়েছেন অর্জুন পুরস্কারপ্রাপ্ত টেবিল টেনিস তারকা মান্তু ঘোষও ।

আর জি কর হাসপাতালে চিকিৎসকনের ঘটনার একমাস কাটলো এখনও বিচার মিলল না।গত মাসের ৯ তারিখেই কর্মরত অবস্থায় নারকীয় অত্যাচারের শিকার হতে হয়েছিল কর্তব্যরত চিকিৎসক-পড়ুয়াকে। প্রতিবাদী আন্দোলনের সুর ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বে। সোমবার সকালে শিলিগুড়িতে থিকথিকে ভিড়।রাতভর গানে-কবিতায় আন্দোলনের পর প্রার্থনার মাধ্যমে ভোর দখল লাল মাটির দেশেও। বীরভূমের জায়গায় সকাল থেকে নানা কর্মসূচি গৃহীত হয়েছে। সকলেই সুবিচার চাইছেন। আজ সাড়ে দশটা থেকে শুরু হয়েছে সুপ্রিম শুনানি, কী রায় দেয় প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ এখন সেদিকেই সবাই তাকিয়ে রয়েছেন।


Related articles

আদালতের নজরদারিতে CBI তদন্ত হোক: মধ্যমগ্রামের খুনে দাবি তৃণমূলের

নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই উন্মত্ত অশান্তি রাজ্যের প্রত্যেক প্রান্তে। একদিকে যেমন তৃণমূল নেতা-কর্মীরা খুন হয়েছেন রাজ্যে। তেমনই...

জনবহুল রাস্তায় গাড়ি থামিয়ে গুলি: খুন শুভেন্দুর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ

দুষ্কৃতী তাণ্ডবে গুলি করে খুন করা হল বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে। উত্তর চব্বিশ পরগণার...

ফলাফলের ৪৮ ঘণ্টা: রাজ্যজুড়ে অব্যাহত বিজেপির দুষ্কৃতী তাণ্ডব

কোথাও পার্টি অফিস দখল, কোথাও মূর্তি ভাঙা থেকে বিরোধী দলের কর্মীদের রাস্তায় ফেলে পেটানো। বিজেপির শীর্ষ নেতারা বারবার...

৮০ থেকে ২৩০ হতে বেশি সময় লাগবে না, কর্মীদের পাশে থাকুন: কালীঘাটের বৈঠকে বার্তা অভিষেকের

ফল প্রকাশের পর বুধবার কালীঘাটে নবনির্বাচিত বিধায়কদের নিয়ে প্রথম বৈঠকে বসেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বর্তমান...