Wednesday, May 6, 2026

প্রতিরাতে আপনারা রাস্তায় থাকলে, অনেকের সমস্যা হয়: নাগরিক সমাজকে স্বাভাবিক জীবনে ফেরার বার্তা মমতার

Date:

Share post:

প্রতিদিন রাতে আপনারা যদি রাস্তায় থাকেন, তাহলে অনেক মানুষের তো সমস্যা হয়- আর জি কর-কাণ্ডের বিচারের দাবিতে চলা নাগরিক সমাজের আন্দোলনের প্রতি বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। সোমবার, নবান্নে (Nabanna) প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রীর আবেদন “একমাস একদিন হয়ে গেল। রোজ রোজ রাস্তায় নামলে অনেক মানুষের অসুবিধা হয়।” একই সঙ্গে সিবিআইয়ের কাছে মমতার অনুরোধ, বিভ্রান্ত না করে মূল মামলার তদন্ত দ্রুত শেষ করুক। মূল মামলায় দ্রুত অভিযুক্তদের শাস্তির ব্যবস্থা করুক।আর জি করের (R G Kar Medical College And Hospital) তরুণী চিকিৎসকের নৃশংস ধর্ষণ-খুনের ঘটনা নিয়ে রাজনৈতিক রংহীন নাগরিক সমাজের আন্দোলনের প্রতি প্রথম থেকে সহনুভূতিশীল মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। তিনি বলেন, দ্রুত বিচার তিনিও চান। ধর্ষকের ফাঁসির দাবি জানান তিনি। তবে, এদিন তিনি সবাইকে স্বাভাবিক জীবনে ফেরার আর্জি জানান। বলেন, ”প্রতিদিন রাতে যদি আপনারা রাস্তায় থাকেন, অনেক মানুষের  সমস্যা হয়। অনেক এলাকায় অনেক বয়স্ক মানুষ আছেন। আলো লাগালে, তাঁদের ঘুমের সমস্যা হয়। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের নিয়মও রয়েছে রাত ১০টার পর মাইক বাজানো নিয়ে। তা সত্ত্বেও ছাড় দেওয়া হয়েছে।” মুখ্যমন্ত্রী জানান, এখনো পর্যন্ত যত আন্দোলন হয়েছে তা অনুমতি ছাড়াই হয়েছে। একই সঙ্গে বিরোধীদের বিরুদ্ধে উস্কানির অভিযোগ তোলেন মমতা। তাঁর অভিযোগ, কেন্দ্রীয় সরকারের প্ররোচনা এবং কয়েকটি বাম দল আন্দোলনের নামে অশান্তি ছড়াচ্ছে। মুখ্যমন্ত্রী বলেন, “সারা পৃথিবীতে বাংলার নামে বদনাম করা হচ্ছে। একটি হোয়াটস্‌অ্যাপ গ্রুপ জুটেছে। যাঁরা এখান থেকে পড়াশোনা করে, খেয়েদেয়ে, মানুষ হয়ে বাইরে গিয়েছেন— তাঁরা একতরফা কথা শুনে বাংলার বদনাম করছেন। তাঁরা তো দু’পক্ষকে শুনতে পারছেন না।” বাংলাদেশের উদাহরণকে সামনে রেখে মমতা বলেন, ”তাঁদের বোঝা উচিত, বাংলাদেশ আলাদা রাষ্ট্র। ভারত আলাদা রাষ্ট্র। এখানে বাংলাদেশ হবে না।”










Related articles

আক্রান্তদের পাশে দাঁড়ান: কালীঘাটের বৈঠকে তৃণমূল নেতৃত্বকে নির্দেশ দলনেত্রীর

”আক্রান্তদের পাশে দাঁড়ান”-বুধবার কালীঘাটে জয়ী বিধায়ক ও দলের নেতৃত্বকে নিয়ে বৈঠকে এই নির্দেশ দিলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...

IFA U-13 Football: সোনারপুর ডায়নামিকের বিরুদ্ধে ড্র মার্লিন গ্রুপের ক্লাব প্যাভিলিয়নের

প্রথম ম্যাচে জয়ের পর দ্বিতীয় খেলায় আটকে গেল মার্লিন গ্রুপের ক্লাব প্যাভিলিয়ন। আইএফএ (IFA) আয়োজিত স্টেট ইয়ুথ লিগের...

পদত্যাগ করব না, রাষ্ট্রপতি শাসন হলে রেকর্ড থাকুক: মমতা, নির্বাচন নিয়ে সুপ্রিম কোর্টে যাবে তৃণমূল

নির্বাচন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে দল। বুধবার কালীঘাটে জয়ী বিধায়কদের নিয়ে বৈঠকে জানালেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...

ভোট-পরবর্তী অশান্তিতে ২০০ FIR, ৪৩৩ জন গ্রেফতার: আইন হাতে তুলে না নেওয়ার বার্তা DGP-র

ভোট-পরবর্তী অশান্তিতে মোট ২০০টি এফআইআর (FIR) হয়েছে। তার জেরে ৪৩৩ জনকে গ্রেফতার ও কমপক্ষে ১১০০ জনকে আটক করা...