Wednesday, May 6, 2026

ভারত-বাংলাদেশ সিরিজে কে এগিয়ে ? মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়

Date:

Share post:

সামনেই বাংলাদেশের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারতীয় দল। ১৯ সেপ্টম্বর থেকে শুরু এই টেস্ট সিরিজ। গতকালই বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচের জন্য দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে এই সিরিজে নামার আগে ভারতের বিরুদ্ধে হুঙ্কার দেয় বাংলাদেশ। বাংলাদেশের ক্রিকেটারেরা বলছেন, পাকিস্তানকে হারানোর পরে আত্মবিশ্বাস অনেক বেড়েছে তাঁদের। সেই আত্মবিশ্বাস ভারতের বিরুদ্ধে কাজে লাগবে। পাকিস্তানকে যেভাবে হারিয়েছে, ভারতকেও সেভাবে হারাবে তারা। আর এই নিয়েই এবার মুখ খুললেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়। বললেন, ভারতে এসে বাংলাদেশের সিরিজ জিততে পারবে না।

এই নিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, “ পাকিস্তানে গিয়ে ওদের হারানো সহজ নয়। তাই সিরিজ জেতার জন্য বাংলাদেশকে শুভেচ্ছা। কিন্তু ভারতে খেলা সম্পূর্ণ আলাদা। ঘরের মাঠে হোক বা বিদেশে, ভারত খুবই শক্তিশালী দল। তাই আমি বাংলাদেশের কোনও আশা দেখছি না। ভারতই সিরিজ জিতবে।” এখানেই না থেমে ভারতের প্রাক্তন অধিনায়ক আরও বলেন, “ পাকিস্তানকে ওদের দেশে হারিয়ে ভারতে আসছে বাংলাদেশ। তাই ওদের আত্মবিশ্বাস বেশি থাকবে। তাই ভারতকে কঠিন লড়াইয়ের জন্য তৈরি থাকতে হবে।”

আরও পড়ুন- ভারতীয় টেস্ট দলে ঋষভের প্রত্যাবর্তন, প্রশংসায় মাতলেন সৌরভ গঙ্গোপাধ্যায়


Related articles

আক্রান্তদের পাশে দাঁড়ান: কালীঘাটের বৈঠকে তৃণমূল নেতৃত্বকে নির্দেশ দলনেত্রীর

”আক্রান্তদের পাশে দাঁড়ান”-বুধবার কালীঘাটে জয়ী বিধায়ক ও দলের নেতৃত্বকে নিয়ে বৈঠকে এই নির্দেশ দিলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...

IFA U-13 Football: সোনারপুর ডায়নামিকের বিরুদ্ধে ড্র মার্লিন গ্রুপের ক্লাব প্যাভিলিয়নের

প্রথম ম্যাচে জয়ের পর দ্বিতীয় খেলায় আটকে গেল মার্লিন গ্রুপের ক্লাব প্যাভিলিয়ন। আইএফএ (IFA) আয়োজিত স্টেট ইয়ুথ লিগের...

পদত্যাগ করব না, রাষ্ট্রপতি শাসন হলে রেকর্ড থাকুক: মমতা, নির্বাচন নিয়ে সুপ্রিম কোর্টে যাবে তৃণমূল

নির্বাচন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে দল। বুধবার কালীঘাটে জয়ী বিধায়কদের নিয়ে বৈঠকে জানালেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...

ভোট-পরবর্তী অশান্তিতে ২০০ FIR, ৪৩৩ জন গ্রেফতার: আইন হাতে তুলে না নেওয়ার বার্তা DGP-র

ভোট-পরবর্তী অশান্তিতে মোট ২০০টি এফআইআর (FIR) হয়েছে। তার জেরে ৪৩৩ জনকে গ্রেফতার ও কমপক্ষে ১১০০ জনকে আটক করা...