Saturday, May 16, 2026

১০ আধিকারিকের পদোন্নতি, উন্নিত আইএএস পদমর্যাদায়

Date:

Share post:

মিলল কেন্দ্রের ছাড়পত্র। শিলমোহর লাগল রাজ্যের আধিকারিকদের পদোন্নতির সিদ্ধান্তে। রাজ্যের ১০ ডব্লুবিসিএস আধিকারিককে আইএএস পদ মর্যাদায় উন্নতি করল রাজ্য সরকার। এক বিজ্ঞপ্তিতে মঙ্গলবার রাজ্যের কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরের তরফে জানানো হয়েছে।

আইএএস হিসাবে পদোন্নতি পেয়েছেন রাজ্য ভিজিল্যান্স কমিশনের বিশেষ সচিব শ্রীকৃষ্ণকান্ত সিংহ, স্বরাষ্ট্র ও পর্বতাঞ্চল বিষয়ক দফতরের তিন বিশেষ সচিব অমিতাভ সেনগুপ্ত, জিতেন্দ্র রায় ও অনিন্দ্য সেনগুপ্ত, পশ্চাদ্‌পদ জাতি উন্নয়ন দফতরের বিশেষ সচিব অনিন্দ্যকুমার কর, মঞ্জুষার ম্যানেজিং ডিরেক্টর অমিত দত্ত, আবাসন দফতরের বিশেষ সচিব সৌম্যজিৎ দাস, নারী ও শিশুকল্যাণ দফতরের বিশেষ সচিব পর্ণা চন্দ, মুখ্যমন্ত্রীর দফতরের ওএসডি দীপঙ্কর মণ্ডল এবং পুর ও নগরোন্নন দফতরের বিশেষ সচিব মিউটিনি বন্দ্যোপাধ্যায়।

নিয়মানুসারে, ৮ বছর কর্মজীবন হলে ডব্লিউবিসিএস-দের আইএএস হিসাবে পদোন্নতি সুযোগ মেলে। তবে বহু সময়ই এই সময়কাল কুড়ি বছরেরও বেশি হয়। এর পর আইএএস হওয়ার সুযোগ পাওয়া যায়। এর ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ছিল ৫৪ বছর। বর্তমানে তা বেড়ে হয়েছে ৫৬ বছর।

Related articles

আর জি কর-তদন্তে বিস্ফোরক অভিযোগ বিজেপি সাংসদের, অভিজিতের নিশানায় CBI আধিকারিক সীমা

হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের নির্দেশে আর জি কর মামলার (RG Kar Case) শুনানির জন্য সম্পূর্ণ নতুন একটি...

এবার অবাধ নির্বাচন হবে, বিজেপি প্রার্থীকে ১ লক্ষ ভোটে জেতান: আহ্বান শুভেন্দুর

"এতদিন ছিল, অবাধে ভোট হয়নি। এবার হবে। বিজেপি (BJP) প্রার্থীকে ১ লক্ষ ভোটে জেতান"। শনিবার ফলতায় (Falta) দলীয়...

কর্মীর বাড়ি থেকে প্রশাসনিক ভবন: তিন জেলায় হিংসার কাহিনী শুনলেন তৃণমূল প্রতিনিধিরা

নির্বাচনের পরে প্রতিদিন রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসার শিকার তৃণমূলের কর্মী থেকে তাঁদের পরিবার। বাদ পড়েনি নির্বাচিত সদস্যরাও। তৃণমূল...

আরাবল্লীতে কোনও খনন নয়! রিপোর্টের জন্য অপেক্ষার নির্দেশ সুপ্রিম কোর্টের

আরাবল্লী পাহাড়ে খনন নিয়ে কড়া নির্দেশ দিল দেশের সুপ্রিম কোর্ট (Supreme Court)। আরাবল্লী পাহাড়ে (Aravalli Hill) এক ইঞ্চি...