Saturday, May 16, 2026

রাত্তিরের সাথী প্রকল্পের বিজ্ঞপ্তি সংশোধনের নির্দেশ সুপ্রিম কোর্টের, সম্মত রাজ্য

Date:

Share post:

রাজ্য সরকারের ‘রাত্তিরের সাথী’ প্রকল্পের সংশোধনের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। প্রধান বিচারপতি (CJI) জানান, বিজ্ঞপ্তি অনুসারে বলা হয়েছে রাতে মহিলাদের যত সম্ভব কাজ কম দেওয়ার কথা। এটা যুক্তিযুক্ত নয়। কারণ সেনাবাহিনী থেকে পাইলট প্রতিটা সেক্টরে রাতে মহিলারা কাজ করছেন। তাঁদের সমান অধিকার দিতে হবে। এর জন্য নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব নিতে হবে রাজ্য সরকারকে,(Government of West Bengal)।

নারী নিরাপত্তায় রাজ্য সরকারের আনা প্রকল্প ‘রাত্তিরের সাথী’র বিজ্ঞপ্তি নিয়ে জোরালো সওয়াল চিকিৎসকদের যৌথমঞ্চের আইনজীবী করুণা নন্দী (Karuna Nandi)। তিনি বলেন, মহিলা চিকিৎসকদের ১২ ঘণ্টার বেশি ডিউটি না দেওয়া, নাইট শিফট না দেওয়ার আর্জি জানানো হয়েছে। অথচ পুরুষদের ক্ষেত্রে এরকম কোন নিয়ম নেই। এটা কেন? এই বৈষম্যতার বিরোধিতা করেন তিনি। এরপরই প্রধান বিচারপতি (CJI) প্রশ্ন তোলেন, মহিলা চিকিৎসকদের কেন এভাবে নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে? চন্দ্রচূড় বলেন, “তাঁরা এই আলাদা ছাড় চান না। মহিলারা সমস্ত শিফটে কাজ করতে প্রস্তুত। কপিল সিব্বল এই বিষয়টিতে দেখুন। আপনাদের উপযুক্ত নিরাপত্তার বন্দোবস্ত করতেই হবে।” এরপরই ‘রাত্তিরের সাথী’র বিজ্ঞপ্তি সংশোধনের নির্দেশ দেন প্রধান বিচারপতি। রাজ্যের আইনজীবী সুপ্রিম অর্ডারের মান্যতা দিয়ে জানান যে রাজ্য এই বিষয়টি নিয়ে অবশ্যই যথাযথ পদক্ষেপ করবে।

Related articles

দশ লাখে প্রশ্ন কিনে নিটে প্রাপ্তি মোটে ১০৭! পর্দাফাঁস হতেই গা ঢাকা দিল মূল অভিযুক্তের ছেলে

নিটের প্রশ্নপত্র ফাঁস হওয়ার পর বাতিল হয়েছে এই বছরের পরীক্ষা। পরীক্ষার নামে এই ধরণের প্রহসন নিয়ে উত্তাল গোটা...

পুলগাঁওয়ে ফায়ারিং প্র্যাকটিসের মাঝে চরম অশান্তি! জুনিয়রকে লক্ষ্য করে মেজরের গুলি, মৃত সুবেদার মেজর

সেনা ক্যাম্পে ফায়ারিং প্র্যাকটিসের সময়ে জুনিয়র কমিশনড অফিসার সুবেদার মেজর ওম বাহাদুর খণ্ডকে গুলি করে খুন। মেজর মনন...

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার উত্তরবঙ্গে শুভেন্দু, বৃহস্পতিবার বৈঠক দুর্গাপুরেও 

রাজ্যে নতুন সরকার গঠনের পর প্রশাসনিক কাজকর্মে গতি আনতে এবং জেলাস্তরে সরাসরি নজরদারি চালাতে তৎপর নবান্ন। মুখ্যমন্ত্রী পদে...

ISL: ডার্বিতে আমন্ত্রিত শুভেন্দু, অতীত ভুলে ‘ফাইনালে’ ফোকাস লোবেরার

রবিবাসরীয় যুবভারতীতে আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল মোহনবাগানের মেগা ডার্বি(Derby) । ডার্বির আয়োজক মোহনবাগান।মাঠে জেতাই শুধু নয় মাঠের বাইরে আয়োজনে...