Saturday, May 16, 2026

এএফসি এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ টু-র মূলপর্বে বুধবার অভিযান শুরু মোহনবাগানের

Date:

Share post:

এএফসি এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ টু-র মূলপর্বে বুধবার অভিযান শুরু করছে মোহনবাগান (MOHONBAGAN)।এদিন যুবভারতী ক্রীড়াঙ্গনে সবুজ-মেরুনের মুখোমুখি হবে তাজিকিস্তানের( TAJAKISHTHAN) রাভশান ক্লাব। গত বছর আইএসএলে লিগ শিল্ড চ্যাম্পিয়ন হয়েছিল সবুজ মেরুন।সেই কারণে এ বছর এএফসি(AFC) এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ টু-র গ্রুপ পর্বে সরাসরি খেলার ছাড়পত্র পেয়েছে মোহনবাগান। এএফসির আসরে শেষ কয়েক বছর ধরেই খেলছে মোহনবাগান। তবে এবার তাদের লড়াই আরও বড় আসরে। আইএসএল অভিযানে মুম্বই সিটি এফসির কাছে আটকে গেলেও, এএফসির মঞ্চ একেবারে আলাদা। ঘরের মাঠে ভালো শুরুর অপেক্ষায় মোহনবাগান।

এএফসি টু-র মূলপর্বে নামার আগে পর্তুগালের ডিফেন্ডার নুনো রুইসকে সই করিয়েছে সবুজ-মেরুন শিবির।চোটের জন্য প্রথম ম্যাচে নেই আলবার্তো রডরিগেজ। দলের সঙ্গে অনুশীলনও করেননি তিনি। ফলে একমাত্র বিদেশি টম অ্যালড্রেডকে রক্ষণে রেখেই দল সাজাতে হচ্ছে মোলিনাকে। এ দিকে জেমি ম্যাকলারেনের বুধবার সবুজ-মেরুন জার্সিতে অভিষেক হওয়ার সম্ভাবনা। ঘাড়ের চোট সারিয়ে যদিও এখন পুরো ফিট বাগানের অজি সুপারস্টার।বুধবার বাগান কোচ তাকে মাঠে নামাবেন কিনা সেটাই দেখার বিষয়।

তাজিকিস্তানের ক্লাব রাভশান(RAHVSHAN) বেশ শক্তিশালী দল। ভারতের চেয়ে ফিফা ক্রমতালিকায় এগিয়ে আছে রাভশান ক্লাব। ইউক্রেনের তিন ফুটবলার আছেন এই দলে। এছাড়া এক ব্রাজিলিয়ান স্ট্রাইকার রয়েছেন দলে। তাজিকিস্তানের বড় চেহারার ফুটবলাররাও চ্যালেঞ্জে ফেলতে পারেন লিস্টন-শুভাশিসদের।









Related articles

ISL: ডার্বিতে আমন্ত্রিত শুভেন্দু, অতীত ভুলে ‘ফাইনালে’ ফোকাস লোবেরার

রবিবাসরীয় যুবভারতীতে আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল মোহনবাগানের মেগা ডার্বি(Derby) । ডার্বির আয়োজক মোহনবাগান।মাঠে জেতাই শুধু নয় মাঠের বাইরে আয়োজনে...

ত্রিপুরাকে ছাপিয়ে শীর্ষে বাংলা, বিধানসভা নির্বাচনে ভোটদানে সর্বকালীন রেকর্ড পশ্চিমবঙ্গের 

স্বাধীনতার পর দেশের বিধানসভা নির্বাচনের ইতিহাসে ভোটদানের হারে এক নতুন নজির গড়ল পশ্চিমবঙ্গ। নির্বাচন কমিশনের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী,...

আরবে ৩০ মিলিয়ন ব্যারেল তেল-চুক্তি মোদির: কোন পথে আসবে, প্রশ্ন অর্থনীতিবিদদের

একদিকে যখন দেশের মানুষকে বিদেশ সফর কমানোর নির্দেশ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সেখানে তিনি নিজেই বিদেশ সফরে। সেই...

৮ বছর আগের মামলায় কবি শ্রীজাতকে শর্তসাপেক্ষে জামিন

রাজ্যে বিধানসভা নির্বাচনের আবহেই আট বছর আগের দায়ের করা মামলায় কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের (Srijat Banerjee) বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা...