Wednesday, May 20, 2026

১০০ টাকার জন্য খুন! বিদ্যাধরী খালে মৎসজীবীর জালে দেহ ঘিরে চাঞ্চল্য

Date:

Share post:

মৎসজীবীদের জালে উঠল দেহ। বৃহস্পতিবার, ঘটনায় বসিরহাটের বিদ্যাধরী খালে সংলগ্ন আতঙ্ক ছড়ায় মৎস্যজীবীদে মধ্যে। অভিযোগ, সাইকেল রাখা নিয়ে গ্যারেজ মালিকের সঙ্গে ঝামেলায় ১০০ টাকার জন্য খুন হতে হয় বসিরহাটে মাটিয়া গ্রামের বাসিন্দা বিশ্বজিৎ মুন্ডা নামে ওই যুবকের। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, ঘটনার সূত্রপাত বিশ্বকর্মার পুজোর দিন। বিশ্বজিৎ-সহ তাঁর দুই বন্ধু শিয়ালদহ-হাসনাবাদ(SEALDAHA HASNABAD) ডাউন লোকালে মালতীপুরে যান। সেখানে স্টেশন সংলগ্ন গ্যারেজে তাঁদের সাইকেল রাখা ছিল। রাতে সেই গ্যারেজ থেকে নিজেদের সাইকেল নেওয়ার সময় ১০০ টাকা দাবি করেন সেই সাইকেল গ্যারেজের মালিক। আর টাকা নিয়েই শুরু হয় বচসা। যা হাতাহাতিতে গড়ায়। তাঁর দুই বন্ধু কোনমতে পালিয়ে গেলেও বেধড়ক মারধর করা হয় বিশ্বজিৎকে। অভিযোগ, নিস্তেজ হয়ে গেলে বিশ্বজিৎকে খালে ফেলে দেন অভিযুক্তরা।

সারারাত ছেলে বাড়ি না ফেরায় থানায় নিখোঁজের ডায়েরি করা হয় পরিবারের পক্ষ থেকে। এরপর বৃহস্পতিবার মৎসজীবীর জালে মৃতদেহ উদ্ধারের খবর ছড়িতে পড়তেই চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয় আদিবাসী পাড়ায়।

মৃত বিশ্বজিৎতের স্ত্রীর লিখিত অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে মাটিয়া থানার পুলিশ। ঘটনার তদন্তে নেমে দুজনকে গ্রেফতার করা হয়েছে। শুধু মাত্র ১০০ টাকা না কি পুরনো শত্রুতার জেরে খুন- খতিয়ে দেখছে পুলিশ।









Related articles

নাম বদলে লক্ষ্মীর ভাণ্ডারের ‘নকল’ বিজেপির! অন্নপূর্ণা যোজনায় টাকার সাথে বাড়ল শর্তও

ভোটের আগে যে প্রকল্পকে ‘ভিক্ষা’ বা ‘দান-খয়রাতি’ বলে তীব্র কটাক্ষ করেছিল বিজেপি, ক্ষমতায় আসার পর কার্যত সেই মডেলকেই...

দিল্লি যাচ্ছেন শুভেন্দু: মন্ত্রিসভা থেকে সিএএ দ্রুত চালু নিয়ে আলোচনা!

বাংলায় প্রথমবার বিজেপির শাসন প্রতিষ্ঠা হওয়ার পরে ১১ দিনে একের পর এক বড় ঘোষণা করেছে নবগঠিত মন্ত্রিসভা। রাজ্যের...

৯১ লক্ষ মহিলা কীভাবে পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার: স্পষ্ট করে দিলেন মন্ত্রী অগ্নিমিত্রা

অবৈধ নাগরিক হলে কোনওভাবেই অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা পাওয়া যাবে না। ফের একবার স্পষ্ট করে দিলেন রাজ্যের নারী ও...

বিকেলে ‘শান্তিনিকেতন’-এ পুরসভার নোটিশ, উধাও কিছুক্ষণ পরেই

তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের বাড়ির বৈধ নথি চেয়ে আগেই নোটিশ দিয়েছে কলকাতা পুরসভা। বুধবার বিকেলে ১৮৮/এ হরিশ মুখার্জি...