Wednesday, May 13, 2026

পারফরম্যান্সে সমালোচিত শুভাশিস, মুখ খুললেন স্ত্রী কস্তুরী ছেত্রী

Date:

Share post:

ইতিমধ্যে মরশুম শুরু করেছে মোহনবাগান সুপার জায়ান্ট। আইএসএল-এর প্রথম ম্যাচে ড্র করার পাশাপাশি এসিএল ২-র ম্যাচেও জয়ের মুখ দেখেনি জোসে মোলিনার দল। মোহনবাগান এবারেও দারুণ শক্তিশালি। তবে শুরুটা খুব ভাল হয়নি। ডুরান্ড কাপের ফাইনালে হারের পর, আইএসএল-এর প্রথম ম্যাচে মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে ড্র করেই সন্তুষ্ট থাকতে হয়েছে সবুজ-মেরুন ব্রিগেডকে। বুধবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-তে রাভশানের বিরুদ্ধেও ড্র করে মোহনবাগান। এর জেরে সমালোচনার মুখে পড়তে হয়েছে কোচ হোসে মোলিনাকে। বারবার প্রশ্ন উঠছে বাগানের ডিফেন্স নিয়েও। যার ফলে ছাড় পাননি মোহনবাগান ক্যাপ্টেন শুভাশিস বোসও। তাঁর খেলা বারবার পড়ছে প্রশ্নের মুখে। হছহেন সমালোচিতও। আর এই নিয়ে এবার মুখ খুললেন শুভাশিসের স্ত্রী কস্তুরী ছেত্রী। ম্যাচ শেষে সমর্থকদের আচরন নিয়ে প্রশ্ন তুললেন মোহনবাগান ক্যাপ্টেনের স্ত্রী।

গতকাল এসিএল-২ এর ম্যাচে যুবভারতীতে নেমেছিল মোহনবাগান। ম্যাচ শেষে বেরিয়ে যাওয়ার সময় কস্তুরী বলেন, “ভাল খারাপ তো সবার ক্ষেত্রেই থাকে। এত ম্যাচ একের পর এক খেলতে হচ্ছে। আর একজনের উপর তো নয়, গোটা দলের উপর ফলাফল নির্ভর করে। দল খারাপ খেললে ওকেই বারবার টার্গেট করা হয়। এটা আমি অনেকদিন ধরেই দেখছি। অর ভাল খেলা দেখে না সমর্থকরা। ফলাফল কিছু খারাপ হলে, ওকেই টার্গেট করে। সোশ্যাল মিডিয়ায় কমেন্টেও ওরা আমাকেও এমন করে। ভাল তো ও সবসময়ই খেলে। দর্শক হিসেবে ওরা শুধু খারাপটাই বলে।” এরপর তিনি আরও বলেন । “সেরকম কিছু নয়, বেস্ট দল। ওরা ভাল করবে। ফিরে আসবে। শুরুটা প্রতিবারই এমন হয়, ওরা ফিরে আসবে। ভাল খেলবে। পরের ম্যাচগুলোতে ভাল রেজাল্ট হবে।”

আরও পড়ুন- বাংলাদেশের বিরুদ্ধে ব্যাট হাতেই নামতেই লজ্জার নজির গিলের, ছুঁয়ে ফেললেন অমরনাথ-পতৌদি-বিরাট কোহলিদের


 

Related articles

আলু-সহ কৃষিজ পণ্য ভিনরাজ্যে পাঠানোর ক্ষেত্রে বিধিনিষেধ তুলে নিল রাজ্য

আলু, পেঁয়াজ-সহ সমস্ত কৃষিজ পণ্য অন্য রাজ্যে পাঠানোর ক্ষেত্রে আর কোনও বিধিনিষেধ থাকবে না বলে বিজ্ঞপ্তি জারি করেছে...

অন্যায়কারীর উপর বুলডোজার: তিলজলার আগুনের ঘটনায় প্রথমবার সাক্ষী থাকল বাংলা

তিলজলার চামড়ার কারখানায় আগুন লাগার ঘটনায় শাস্তি দিতে উত্তরপ্রদেশের উদাহরণ টেনে এনেছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা...

প্রধানমন্ত্রীর পথে কনভয়ে গাড়ির সংখ্যা কমালেন শুভেন্দু, বিধানসভার সিঁড়িতে মাথা ঠেকিয়ে প্রবেশ মুখ্যমন্ত্রীর

জ্বালানি বাঁচানোর আবেদন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister)। সেই মতো বিধায়ক হিসাবে শপথ গ্রহণের আগেই বড় সিদ্ধান্ত নিলেন...

বিদায় বেলায় টুটু মেলালেন মোহন-ইস্টকে, স্মৃতির সরণিতে সৌরভ-শিশিররা

টুটু বোসের(Tutu Bose) প্রয়াণে শোকস্তব্ধ ময়দান। বুধবার বালিগঞ্জের বসতবাড়ি, প্রতিদিনের কলকাতার সদর দফতর, ভবানীপুর ক্লাব, খিদিরপুরে মামার বাড়ির...