Thursday, June 25, 2026

গরু পাচার মামলায় জামিন অনুব্রতর, পুজোর আগেই ফিরছেন বীরভূমে!

Date:

Share post:

জামিন পেলেন অনুব্রত মণ্ডল(ANUBRATA MANDAL)। গরু পাচার মামলায় জামিন পেলেন তিনি।২০২২-এর ১১ সেপ্টেম্বর গরু পাচার মামলায় গ্রেফতার হন বীরভূমের( BIRBHUM) এই নেতা।সবঠিকঠাক থাকলে পুজোর আগেই বীরভূমে ফিরছেন তিনি। রাউস অ্যাভিনিউ কোর্টে জামিন পেয়েছেন তিনি। কিছুদিন আগেই একই মামলায় জামিন পেয়েছেন কন্যা সুকন্যা মণ্ডল। সিবিআই-এর পর ইডির মামলায় জামিন পান তিনি।

১০ লক্ষ টাকার বন্ডে তার জামিন মঞ্জুর করে আদালত। এর আগে সিবিআইয়ের মামলায় জামিন পেয়েছিলেন অনুব্রত। এ বার ইডির মামলাতেও তার জামিন মঞ্জুর হল। তিহাড় জেল থেকে এ বার তার মুক্তি শুধু সময়ের অপেক্ষা। ২০২২ সালের ১১ অগাস্ট গরু পাচার মামলায় অনুব্রতকে গ্রেফতার করেছিল সিবিআই। পরে ২০২৩ সালে ওই মামলাতেই তার কন্যাকে গ্রেফতার করে ইডি। তার পর তিহাড় জেলে পাঠানো হয়েছিল বাবা এবং কন্যাকে। তাদের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদও করা হয়েছিল। সম্প্রতি সিবিআইয়ের মামলায় সুপ্রিম কোর্ট থেকে তিনি জামিন পেয়েছিলেন। কিন্তু ইডির মামলায় তাকে জেলে থাকতে হচ্ছিল। শুক্রবার সেই মামলাতেও জামিন মিলল।

দু’বছর আগে বীরভূমে নিজের বাড়ি থেকেই অনুব্রতকে গ্রেফতার করে সিবিআই। প্রথমে আসানসোল সংশোধনাগারে তাকে রাখা হলেও, পরে তিহাড় জেলে নিয়ে যাওয়া হয়। একই মামলায় ওই বছরের নভেম্বর মাসে ইডিও তাকে গ্রেফতার করে। বার বার জামিন চেয়ে আদালতের দ্বারস্থ হলেও অনুব্রতের জামিনের বিরোধিতা করা হয় বার বার। সওয়ালে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বলে, এই মামলায় অনুব্রতই মূল অভিযুক্ত। জামিন পেলে তিনি সাক্ষ্যপ্রমাণ নষ্ট করতে পারেন। সেই যুক্তিতে বেশ কয়েক বার অনুব্রতের জামিন খারিজ হয়। অবশেষে সিবিআই এবং ইডি, দুই মামলাতেই জামিন মঞ্জুর হল কেষ্টর।










Related articles

বিশ্বকাপের মধ্যেই অবসরের সিদ্ধান্ত, মেসি-রোনাল্ডোর রেকর্ড স্পর্শ ওচোয়া

চেক প্রজাতন্ত্রকে ৩-০ গোলে হারাল মেক্সিকো। তবে মেক্সিকোর জয়কে ছাপিয়ে চর্চায় উঠে এলেন গোলরক্ষক ওচোয়া(Guillermo Ochoa )। মেসি-রোনাল্ডোর...

মেট্রোর লাইনে যাত্রী! বাঁশদ্রোণীতে মহিলার কাণ্ডে চাঞ্চল্য

আত্মহত্যার জেরে মেট্রো বিভ্রাট কলকাতা মেট্রোর (Kolkata Metro) চেনা ছবি। তবে এবার প্ল্যাটফর্ম বদলাতে গিয়ে বিপত্তি! ভুল প্ল্যাটফর্মে...

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে! বিধানসভায় কার নাম মুখ্যমন্ত্রীর মুখে

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে- তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় বিবৃতিতে দিতে গিয়ে কার নাম বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...

ভিশন পার্ট টু, মন্ত্রী দিন্দাকে বড় দায়িত্ব সিএবির

২০২১ সালে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন, চলতি বছর ভোটে জিতে মন্ত্রী হয়েছেন। প্রতিমন্ত্রী হয়েও ক্রিকেট থেকে দূরে...