Tuesday, March 10, 2026

ড্র মিনি ডার্বি, মহামেডানের সঙ্গে ২-২ গোলে ড্র লাল-হলুদের

Date:

Share post:

কলকাতা লিগে ড্র মিনি ডার্বি। এদিন নৈহাটি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল ইমামি ইস্টবেঙ্গল এবং মহামেডান স্পোর্টিং ক্লাব। সেখানে সাদা-কালো ব্রিগেডের কাছে ১-০ গোলে পিছিয়ে পড়েও ২-২ গোলে ড্র করল বিনো জর্জের দল। লাল-হলুদের হয়ে জোড়া গোল জেসিন টিকের। মহামেডানের হয়ে গোল দুটি করেন বামিয়া সামাদ এবং রবিনসন। এই ড্র-এর ফলে ১৫ ম্যাচে ৪১ পয়েন্ট-এ দাঁড়িয়ে ইস্টবেঙ্গল। লিগ খেতাবের দিকে আরও একধাপ এগালো বিনো জর্জের দল।

ম্যাচে এদিন বামিয়া সামাদের গোলে ২১ মিনিটে এগিয়ে যায় সাদা-কালো ব্রিগেড। মহামেডানের জোসেফ দারুণ পাস দেন হীরা মন্ডলের মাথার উপর দিয়ে। সেখান থেকে গোল দেন বামিয়া। তন্ময় ও পিভি বিষ্ণু দুই ফুটবলারকেই আজ খেলতে দেননি মহামেডান ফুটবলাররা। মূলত অ্যাটাকিং থার্ডে ও ডিফেন্সিভ থার্ডে বল ধরলেই ট্যাকেল করছিলেন সাদা-কালো ফুটবলাররা। যদিও প্রথমার্ধেই সমতা ফেরায় ইস্টবেঙ্গল। ৪০ মিনিটে লাল-হলুদের হয়ে সমতা ফেরান জেসিন টিকে। প্রথমার্ধে ম্যাচের ফলাফল থাকে ১-১।

দ্বিতীয়ার্ধে চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই। তবে এরই মধ্যে ২-১ গোলে এগিয়ে যায় সাদা-কালো ব্রিগেড। ৫১ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন রবিনসন। পেনাল্টি বক্সের কিছুটা দূর থেকে দারুণ শটে গোল করে যান তিনি। তবে ৭৬ মিনিটে গোল শোধ করেন জেসিন। নামিবের থ্রু বল থেকে এগিয়ে আসা মহামেডান গোলকিপার শুভদীপকে বোকা বানিয়ে গোল করে যান তিনি।

এই ম্যাচ জিতলে ইস্টবেঙ্গলকে বাকি দুই ম্যাচে একটা ড্র করলেই চ্যাম্পিয়ন হয়ে যেত ইস্টবেঙ্গল। তবে এই ম্যাচ ড্র হওয়ায়, পরের দুই ম্যাচ অর্থাৎ ভবানীপুর এফসি ও ডায়মন্ড হারবার এফসি-র মধ্যে জে কোনও একটি দলের বিরুদ্ধে জয় পেলেই চ্যাম্পিয়ন হয়ে যাবে লাল-হলুদ ক্লাব।

আরও পড়ুন- ভারত-বাংলাদেশ প্রথম টেস্ট, দ্বিতীয় দিনের শেষে ৩০৮ রানে এগিয়ে টিম ইন্ডিয়া

spot_img

Related articles

তাপমাত্রা আর কমার সম্ভাবনা নেই, এখনও বৃষ্টির হলুদ সতর্কতা

শীত শেষে নতুন করে বঙ্গোপসাগর ঘূর্ণাবর্তের জেরে রাতারাতি গরম পড়া কমেছে কিছুটা গোটা বঙ্গে। তবে মঙ্গলবার পর্যন্ত গোটা...

জ্বালানি গ্যাস সরবরাহে নিয়ন্ত্রণ কেন্দ্রের: বাণিজ্যিক গ্যাস নিয়ে আশঙ্কা প্রকাশ ইন্ডিয়ান অয়েলের

দীর্ঘদিন ধরে ভারতের জ্বালানি ভাণ্ডারের তথ্য গোপন করার চেষ্টা করেছিল কেন্দ্রের বিজেপি সরকার। শেষ পর্যন্ত গৃহস্থের হেঁসেলে টান...

আবার লাচেন যাত্রা:  ফের খুলল গুরুদোংমার যাওয়ার পথ

দীর্ঘদিনের অপেক্ষার পর অবশেষে আবার খুলে গেল নর্থ সিকিমের (North Sikkim) লাচেন  যাওয়ার রাস্তা (Lachen route reopened )। ভয়াবহ বৃষ্টি ও ধসে...

নিউটাউনের হোটেলের বাইরে মুখ্যে নির্বাচন কমিশনারের উদ্দেশ্যে কালো পতাকা দেখাল বাংলা পক্ষ

ভোটের (Vote) প্রস্তুতি দেখতে বাংলায় নির্বাচন কমিশনের (Election Commission) ফুল বেঞ্চ। ভারতের মুখ‍্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার রয়েছেন...