Wednesday, May 13, 2026

ওয়াকফ সংশোধনী বিল: পরামর্শ জানিয়ে এলো ১ কোটির বেশি মেল!

Date:

Share post:

প্রবল সমালোচনার মুখে পড়ে ওয়াকফ (WAQF) সংশোধনী বিল পেশের আগে খানিকটা পিছু হঠতে বাধ্য হয়েছিল কেন্দ্রের স্বৈরাচারী বিজেপি সরকার। ওয়াকফের সঙ্গে সম্পর্কযুক্ত সকলের থেকে পরামর্শ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। সেই পনেরোদিনের সময়সীমার মধ্যে ১ কোটি ২০ লক্ষ মেল (e-mail) এসে পৌঁছালো জয়েন্ট পার্লামেন্টারি কমিটির (JPC) কাছে। তবে রাজনৈতিক মহলে প্রশ্ন এখানেই, আদৌ সেই পরামর্শ খুলে দেখা হবে, না তা শুধুই জমা থেকে যাবে।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে ১ কোটি ২০ লক্ষের বেশি ইমেল এসেছে ওয়াকফ সংশোধনী বিল (WAQF Amendment Bill) নিয়ে পর্যালোচনায় ব্যস্ত যৌথ সংসদীয় কমিটি বা জেপিসির (JPC) কাছে৷  ওয়াকফ বিল নিয়ে দেশবাসীর অভিমত জানতে চেয়ে বিজ্ঞপ্তি ও বিজ্ঞাপন জারি করেছিল সংসদীয় সচিবালয়৷ তারই পরিপ্রেক্ষিতে সাড়া দিয়েছে আমজনতা৷ এত মেল কি ভাবে পড়া হবে, কিভাবে জানা হবে তার বিষয়বস্ত, তা নির্ধারণ করার জন্যই যৌথ সংসদীয় কমিটির নির্দেশে সংসদীয় সচিবালয়ের তরফে নিয়োগ করা হয়েছে ১৫ জন অতিরিক্ত আধিকারিক৷ এঁরাই রাতদিন কাজ করে সব ইমেল খতিয়ে দেখে ই মেলে উল্লিখিত মতামতের ভিত্তিতে তৈরি করবেন একটি সামারি বা সংক্ষিপ্ত সার৷ এই সামারি পেশ করা হবে যৌথ সংসদীয় কমিটির সামনে৷ এর ভিত্তিতেই তৈরি হবে জেপিসির আগামীর রূপরেখা, দাবি সংসদীয় সূত্রের৷

ওয়াকফ বিল সংশোধনীতে বিরোধী সাংসদদের চাপের মুখে পড়েই বিজ্ঞাপন দিয়ে জনসাধারণের পরামর্শ নেওয়ার পথে গিয়েছিল জেপিসি গত ৩০ অগাস্ট। মেল আসার সময় শেষ হওয়ার পরে তা নিয়ে পর্যালোচনা বৈঠক শুরু হয়। বৃহষ্পতিবারের মত শুক্রবারও নয়াদিল্লিতে ওয়াকফ সংশোধনী বিল (WAQF Bill) নিয়ে পর্যালোচনার জন্য বৈঠকে বসেছিল জেপিসি (JPC)৷ তৃণমূল কংগ্রেসের তরফে এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন দুই সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee) এবং নাদিমুল হক (Nadimul Haque)৷

Related articles

নতুন বাস কেনা, মহিলাদের ভাড়ায় ছাড়: সরকারি সিদ্ধান্তে বাস সংগঠনের একাধিক প্রশ্ন

রাজ্যের ক্ষমতায় আসার পরে একের পর এক নতুন সিদ্ধান্ত ঘোষণা করেছে বিজেপির সরকার। পরিবহন তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ।...

দুধের প্যাকেটে জ্বালানির আঁচ, মধ্যবিত্তের পকেটে টান দিয়ে দাম বাড়ল আমুলের

একেই মূল্যবৃদ্ধির বাজারে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের, তার ওপর এবার পকেটে টান দিয়ে দাম বাড়ল দুধের। লিটার পিছু...

চিংড়িহাটায় মেট্রোর অসমাপ্ত কাজ শুরু: পরপর দুই সপ্তাহ ৬০ ঘণ্টা করে যান নিয়ন্ত্রণ

দুই পথের যান নিয়ন্ত্রণ করে এবার শুরু হচ্ছে চিংড়িহাটা এলাকায় মেট্রোর বাকি থাকা সংযোগস্থল তৈরির কাজ। দুই দফায়...

বিধানসভার প্রথম দিন: শুরু শপথগ্রহণ, সদস্য হলেন ১৪৪ বিধায়ক

বুধবার থেকে রাজ্য বিধানসভায় শুরু হল অষ্টম বিধানসভার নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ পর্ব। অধিবেশনের প্রথম দিনেই বিধায়ক হিসেবে শপথ...