Sunday, June 21, 2026

বেপরোয়া গতির জেরে দ্বিতীয় হুগলি সেতুতে দুর্ঘটনা!

Date:

Share post:

দুই লরির মুখোমুখি সংঘর্ষ, দ্বিতীয় হুগলি সেতুতে (Second Hooghly Bridge) ডিভাইডার টপকে অন্য লেনে উঠে গেল গাড়ি। শুক্রবার রাত সাড়ে ১১ টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে। দুটি লরির মুখোমুখি সংঘর্ষে (Lorry Accident)ক্ষতিগ্রস্ত হয়েছে আরও তিনটি গাড়ি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ঘাতক লরির চালকের। গুরুতর আহত হন আরও তিনজন। তাঁদের SSKM হাসপাতালে নিয়ে যাওয়া হলে আজ সকালে আরও একজনের মৃত্যুর খবর মিলেছে।

পুলিশ সূত্রে জানা গেছে কলকাতার দিকে যাচ্ছিল পণ্য বোঝাই একটি লরি। গতি অত্যন্ত বেশি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডার টপকে আচমকা ঢুকে পড়ে অন্যদিকের লেনে। ওই রাস্তায় সোজাসুজি আসা অন্য একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। প্রথম লরির সামনে অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। হুগলি সেতুর উপর এই দুর্ঘটনার জেরে ১ ঘন্টার বেশি সময় ধরে বন্ধ ছিল হাওড়া থেকে কলকাতাগামী লেন। শনিবার সকাল থেকে অবশ্য যান চলাচল স্বাভাবিক রয়েছে।


Related articles

‘টোটাল ফুটবল’, উৎপল সিনহার কলম

টোটাল ফুটবলের মৃত্যু নেই। রূপকথা নয়, এটা একটা দর্শন। যতদূর জানা যায় এই দর্শনের স্রষ্টা রাইনাস মিশেল। ১৯৭৪...

উদোর পিন্ডি বুধোর ঘাড়ে! ‘নাম-বিভ্রাট’ নিয়ে মুখ্যমন্ত্রীকে কী অনুরোধ কুণালের

শহরের সুপরিচিত ‘সোহরাবর্দি অ্যাভিনিউ’ (Suhrawardy Avenue)-এর নাম বদলে ‘গোপাল মুখার্জি রোড’ (Gopal Mukherjee Road) করার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা...

দিল্লি বিমানবন্দরে ৪৫ মিনিট আটকে রইল প্রধানমন্ত্রীর কনভয়, কিন্তু কেন?

ভিভিআইপি সংস্কৃতির চিরাচরিত প্রথা ভেঙে পরীক্ষার্থীদের সুবিধার্থে এক নজিরবিহীন সিদ্ধান্ত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতা সফর শেষ করে...

বিমানবন্দরে অস্ত্র হাতে ঢোকা ব্যক্তি কে, হামলার নেপথ্যে কারা? ছবি পোস্ট করে ‘প্রমাণ’ অভিষেকের

তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দিল্লি থেকে ফেরার দিন বিমানবন্দরে অস্ত্র হাতে ঢোকা ব্যক্তি আসলে কে? কারা ছিল...