Thursday, May 14, 2026

মাঝ সমুদ্রে আচমকা টর্নেডো! নিখোঁজ ৯ মৎস্যজীবী

Date:

Share post:

ফের ট্রলার ডুবি। গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে টর্নেডোর কবলে পড়ে ডুবে গেল ট্রলার (troller)। নিখোঁজ নয় মৎস্যজীবী। শুক্রবার গভীর রাতে বাঘের চর থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে ডুবে যায় এফবি বাবা গোবিন্দ নামে ট্রলারটি। বঙ্গোপসাগরে (Bay of Bengal) আচমকা টর্নেডোর (tornedo) কবলে পড়ে ট্রলারটি।

কাকদ্বীপ (Kakdwip) ফিশারম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক বিজন মাইতি জানান, ‘গভীর রাতে আচমকাই সমুদ্রে টর্নেডোর সৃষ্টি হয়। এই ঘটনার জেরে এফবি বাবা গোবিন্দ (FB Baba Gobinda) নামে একটি ট্রলার উল্টে যায়। আশেপাশের ট্রলারগুলির মৎস্যজীবীরা এই ঘটনা দেখতে পেয়ে আট জন মৎস্যজীবীকে উদ্ধার করেন। এখনও ৯ জন মৎস্যজীবী নিখোঁজ রয়েছেন।’

মৎস্যজীবীদের অনুমান, বাকিরা ওই ডুবে যাওয়া ট্রলারের (troller) ভেতরে আটকে পড়েছেন। সেই ট্রলারটিকে উদ্ধারের পর সোজা করা হয়েছে। তবে জাল থাকার ফলে ট্রলারের ভেতরে তল্লাশি করা সম্ভব হচ্ছে না। বর্তমানে ট্রলারটিকে উপকূলের দিকে আনা হচ্ছে। এদিকে ‌ভোররাতে খবর পেতেই নিখোঁজ মৎস্যজীবীদের পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েছেন।

Related articles

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল, শোকজ্ঞাপন বিমান-সেলিমের

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল (Sudhangshu Seal)। বৃহস্পতিবার ভোররাতে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এই CPIM নেতার।...

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...