Thursday, June 25, 2026

মর্মান্তিক! জামিন পেয়েই যোগীরাজ্যে নির্যাতিতাকে গুলি করে খুন ধর্ষণে অভিযুক্তের

Date:

Share post:

ধর্ষণের অভিযোগে গ্রেফতার হয়েছিল এক যুবক। তবে জামিন পেয়েই ‘বদলা’ নিতেই এবার সেই কিশোরীকে গুলি করে হত্যা করল অভিযুক্ত যুবক। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে যোগীরাজ্যের গাজিয়াবাদ এলাকার সম্ভলে। অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, পারিবারিক কাজে গাজিয়াবাদ থেকে মা এবং ভাইয়ের সঙ্গে বাইকে করে সম্ভলে এসেছিলেন কিশোরী। কাজ সেরে রাতে বাড়ি ফিরছিলেন তিন জন। সেই সময় রাস্তা আটকায় ওই কিশোরীকে ধর্ষণে অভিযুক্ত যুবক। অভিযোগ, বাইক থেকে টেনেহিঁচড়ে নামানো হয় কিশোরীকে। তার পর মা এবং ভাইয়ের সামনেই তার ওপর চড়াও হয়ে তাকে গুলি করে হত্যা করে। তার পর পালিয়ে যান অভিযুক্ত যুবক।

গাজিয়াবাদের অতিরিক্ত পুলিশ সুপার শ্রীশ চন্দ্র জানান, গত ১৮ সেপ্টেম্বর রাতে কৈলা দেবী থানা এলাকায় ১৭ বছর বয়সি ওই কিশোরীকে গুলি করে হত্যা করা হয়। তাতে দুজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। প্রধান অভিযুক্ত রিংকু তার আগে মেয়েটিকে ধর্ষণ করেছিল। গত ফেব্রুয়ারিতে গাজিয়াবাদ থানায় তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছিল। তারপর থেকেই সে জেলে ছিল। চলতি মাসের শুরুর দিকে সে জামিন পেয়ে কারাগার থেকে বেরিয়ে আসে। আমরা এই ঘটনায় সমস্ত দিক খতিয়ে দেখছি। এলাকার সিসিটিভি ফুটেজও সংগ্রহ করা হচ্ছে।’

আরও পড়ুন- শ্রদ্ধা কাণ্ডের ছায়া! বেঙ্গালুরুতে ফ্ল্যাটের ফ্রিজ থেকে মিলল তরুণীর ৩০ টুকরো দেহ

 

Related articles

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...