Thursday, June 25, 2026

প্রয়াত ঝাড়গ্রামের প্রাক্তন সাংসদ কুনার হেমব্রম, শোকপ্রকাশ অভিষেকের

Date:

Share post:

প্রয়াত হলেন ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ কুনার হেমব্রম। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। শনিবার সকালে কলকাতার এসএসকেএম হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। গত কয়েকদিন আগে ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি হন। তারপর গত বৃহস্পতিবার তার শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে এসএসকেএম হাসপাতালে রেফার করা হয়। সেখানেই শনিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। প্রাক্তন সংসদের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি প্রয়াত প্রাক্তন সাংসদের পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছেন অভিষেক।

সাঁওতালি সাহিত্য রচনা ও প্রকাশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন কুনার হেমব্রম। দীর্ঘদিন ধরেই তিনি শারীরিক অসুখে ভুগছিলেন। ২০১৯ সালে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র থেকে তিনি বিজেপির মনোনীত প্রার্থী হন এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে পরাস্ত করে জয়ী হন তিনি। গত লোকসভা ভোটে আর বিজেপি থেকে টিকিট পাননি কুনার বাবু। তারপরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূল কংগ্রেসের যোগদান করেন তিনি। ঝাড়গ্রাম ব্লকের রাধানগর অঞ্চলের কন্যাডোবা এলাকার বাসিন্দা ছিলেন প্রাক্তন সাংসদ কুনার হেমব্রম। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সাঁওতালি মহল থেকে রাজনৈতিক মহলেও। ঝাড়গ্রাম শহরের রূপছায়া এলাকায় তৃণমূল কংগ্রেসের ঝাড়গ্রাম জেলা কার্যালয় প্রাক্তন সাংসদ কুনার হেমব্রমের মৃতদেহ নিয়ে আসা হয়। সেখানে তাকে ফুলের মালা দিয়ে শেষ শ্রদ্ধা জানান ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে বর্তমান সাংসদ, তৃণমূল কংগ্রেসের বিধায়ক গণ সহ নেতৃত্বরা।

আরও পড়ুন- মর্মান্তিক! জামিন পেয়েই যোগীরাজ্যে নির্যাতিতাকে গুলি করে খুন ধর্ষণে অভিযুক্তের

 

Related articles

১৫ বছরের যাত্রাপথে ইতি, চ্যানেলের বিরুদ্ধে বিস্ফোরক রচনা

অপেশাদার মানসিকতা! ১৫ বছরের যাত্রাপথে 'এন্ডিং লাইন' রচনার (Rachana Banerjee)। রাজনৈতিক ক্যারিয়ারের মাঝেও সময় বের করে এপিসোড ব্যাঙ্কিং...

শূন্য পদে নিয়োগ, রাজ্য নির্বাচন কমিশনের দায়িত্বে কৃষ্ণ গুপ্তা

রাজ্যের বিভিন্ন পুরসভার নির্বাচন (Municipal Elections) আয়োজনের প্রস্তুতির মধ্যেই প্রশাসনিক ক্ষেত্রে বড় সিদ্ধান্ত। রাজ্য নির্বাচন কমিশনের (State Election...

প্রবল বৃষ্টিতে ব্যাহত তারাতলার বিপর্যয়ের উদ্ধারকাজ

তারাতলায় (Taratala) উদ্ধার অভিযানের মধ্যেই নতুন চ্যালেঞ্জ হয়ে উঠল আবহাওয়া (Weather)। বৃহস্পতিবার (Thursday) দুপুরে আচমকা ঘন কালো মেঘে...

বিশ্বকাপের মধ্যেই অবসরের সিদ্ধান্ত, মেসি-রোনাল্ডোর রেকর্ড স্পর্শ ওচোয়া

চেক প্রজাতন্ত্রকে ৩-০ গোলে হারাল মেক্সিকো। তবে মেক্সিকোর জয়কে ছাপিয়ে চর্চায় উঠে এলেন গোলরক্ষক ওচোয়া(Guillermo Ochoa )। মেসি-রোনাল্ডোর...