Saturday, May 16, 2026

বাংলাদেশকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় উন্নতি ভারতের

Date:

Share post:

বাংলাদেশের বিরিদ্ধে প্রথম টেস্টে জয় পেয়েছে ভারতীয় দল। বাংলাদেশকে হারায় ২৮০ রানে। আর এই জয়ের ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় আরও উঠল ভারত। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় শীর্ষেই রোহিত শর্মার দল। দ্বিতীয় স্থানে ক্রিকেট অস্ট্রেলিয়া।

এদিন বাংলাদেশকে হারানোর ফলে, রোহিতদের পয়েন্ট ৮৬। তাদের পয়েন্টের শতাংশ ৭১.৬৭। এই পয়েন্টের শতাংশের উপরেই নির্ভর করে কোন দুই দেশ ফাইনাল খেলবে। দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। প্যাট কামিন্সদের পয়েন্ট ৯০। তাঁদের পয়েন্টের শতাংশ ৬২.৫০। তিন নম্বরে নিউজিল্যান্ড। ছ’টি টেস্টের মধ্যে তারা তিনটি জিতেছে ও তিনটি হেরেছে। তাদের পয়েন্ট ৩৬। পয়েন্টের শতাংশ ৫০.০০।

ভারতের কাছে হারের পরে ষষ্ঠ স্থানে রয়েছে বাংলাদেশ। সাতটি টেস্টের মধ্যে তারা তিনটি জিতেছে ও চারটি হেরেছে। তাদের পয়েন্ট ৩৩। পয়েন্টের শতাংশ ৩৯.২৯। আট নম্বরে রয়েছে পাকিস্তান। সাতটি টেস্টের মধ্যে তারা দু’টি জিতেছে ও পাঁচটি হেরেছে। তাদের পয়েন্ট ১৬। পাকিস্তানের পয়েন্টের শতাংশ ১৯.০৫।

আরও পড়ুন- সামনেই মেগা নিলাম, চেন্নাইয়ের চূড়ান্ত চারজনের তালিকায় নেই ‘ক্যাপ্টেন কুল’, তবে কী আইপিএল-এ নেই মাহি?

Related articles

পরিচয়ের গণ্ডি ভেঙে উচ্চ মাধ্যমিকে নজির ঝাড়গ্রামের আলিয়ার

পাশে ছিল স্কুল-বন্ধুরা-পরিবার। মাধ্যমিকের অনুভবের পরিচয় বদলে আলিয়া হয়ে উচ্চ মাধ্যমিকে সাফল্য। সব বাধা ও সামাজিক সংকোচ কাটিয়ে...

দেশে আগাম বর্ষা আসার ঘোষণা মৌসম ভবনের!

অস্বস্তিকর ভ্যাপসা গরম থেকে মুক্তি পেতে চলেছেম সাধারণ মানুষ, সময়ের আগে শনিবারই বর্ষা (Monsoon) ঢুকছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে...

একাধিক গুরুতর অভিযোগে ক্যানিং-এ ধৃত তৃণমূল বিধায়কের দাদা, অণ্ডালে গ্রেফতার দলের প্রাক্তন ব্লক সভাপতি

শুক্রবার মধ্যরাতের হানায় রাজ্যের নানা প্রান্তে ধৃত ২ তৃণমূল নেতা-সহ ৩। বেআইনি অস্ত্র রাখা-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফাতার...

ISL: ডার্বিতে অতিথি নিশীথ, ট্রফি প্রদানের অনুষ্ঠানেও থাকছে বড় চমক!

আইএসএল ডার্বিকে (ISL Derby) ঘিরে ইতিমধ্যেই উন্মাদনায় ফুটছে কলকাতা (Calcutta)। তার মধ্যেই বড় খবর, ১৭ মে যুবভারতী ক্রীড়াঙ্গনে...