Wednesday, March 25, 2026

জাতীয় মঞ্চে পর্দাফাঁস হবে আনন্দ বোসের! স্পীকার সম্মেলনে যোগ বিমানের

Date:

Share post:

এবার জাতীয় মঞ্চে রাজ্যের রাজ্যপালের পর্দাফাঁস হওয়ার পালা। যেভাবে রাজ্যের একাধিক পদক্ষেপে বাধা সৃষ্টি করে উন্নয়নমূলক কাজ আটকাতে সচেষ্ট রাজ্যপাল সি ভি আনন্দ বোস (C V Ananda Bose), তা নিয়ে বিধানসভার স্পিকারদের জাতীয় সম্মেলনে সরব হতে চলেছেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্য়ায় (Biman Banerjee)। আগেও রাজ্যপাল থাকাকালীন বাংলা বিরোধী মনোভাবাপন্ন রাজ্যপাল জগদীপ ধনকড়ের বিরুদ্ধে যেভাবে সরব হয়েছিলেন রাজ্যের স্পিকার, সেভাবেই বোসের কুকীর্তি ফাঁস করার সম্ভাবনা দিল্লিতে।

লোকসভার তরফ থেকে দেশের সব বিধানসভার স্পিকার, আধিকারিক, রাজ্যসভার চেয়ারম্যানকে নিয়ে সম্মেলনের (Speaker Conference) আয়োজন করা হয়। এবছর সোমবার থেকে দুদিনের এই সম্মেলন শুরু হতে চলেছে। সেখানে রাজ্য থেকে যোগ দেবেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় ও প্রধান সচিব সুকুমার রায়। সেখানেই রাজ্যপালের বাংলা বিরোধিতা নিয়ে সরব হওয়ার সম্ভাবনা রাজ্যের স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের।

দুই দিনের সম্মেলনে কেন্দ্রের পক্ষ থেকে থাকবেন রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড় (Jagdeep Dhankar), সংসদীয় মন্ত্রী কিরেন রিজিজু (Kiren Rijiju)। দেশের ২৫ জন স্পিকার, ৪৬ জন প্রিসাইডিং অফিসার সহ ১৭ জন ডেপুটি স্পিকার এই সম্মেলনে অংশ নেবেন। রাজ্যের বিধায়কদের শপথ গ্রহণে বাধা, রাজভবনে পুলিশের প্রবেশে নিষেধাজ্ঞা সহ আনন্দ বোসের একাধিক রাজ্য বিরোধী পদক্ষেপ নিয়ে সেখানে সরব হবেন রাজ্যের প্রতিনিধিরা। বিজেপি বিরোধী রাজ্যগুলির রাজ্যপালদের স্বৈরাচারী মনোভাবের বিরুদ্ধে অন্যান্য রাজ্যগুলির প্রতিনিধিদেরও সরব হওয়ার সম্ভাবনা এই সম্মেলনে।

Related articles

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...

বিজেপিতে লিয়েন্ডার পেজ! টেনিস তারকার হোটেল-সাক্ষাতে জল্পনা

দলের কর্মীরা মুখ ফিরিয়েছে। জেলা থেকে শহর – বিক্ষোভের আঁচ টের পাচ্ছেন খোদ সর্বভারতীয় সভাপতি নীতীন নবীন (Nitin...