Wednesday, March 11, 2026

মাত্র ২৭ বছরের ওড়িশার বিখ্যাত গায়িকা রুকসানা বানোর অস্বাভাবিক মৃত্যু ঘিরে ধোঁয়াশা

Date:

Share post:

হঠাৎ অস্বাভাবিক মৃত্যু হয়েছে ওড়িশার বিখ্যাত গায়িকা রুকসানা বানোর। ভুবনেশ্বরের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রয়াত হয়েছেন রুকসানা। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ২৭ বছর বয়সী রুকসানা ‘স্ক্রাব টাইফাস’ নামক রোগে ভুগছিলেন। যদিও রুকসানার পরিবার বিষক্রিয়া নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন।

গায়িকার মা এবং বোন অভিযোগ করেছেন যে পশ্চিম ওড়িশার একজন প্রতিদ্বন্দ্বী গায়ক তাঁর উপর বিষ প্রয়োগ করেছেন। এর আগে নাকি রুকসানাকে তিনি হুমকিও দেন। পারিবারিক সূত্রে জানা গিয়েছে, ১৫ দিন আগে শ্যুটিং চলাকালীন ফলের রস খেয়ে অসুস্থ হয়ে পড়েন রুকসানা। এরপর থেকে তার স্বাস্থ্যের ক্রমাগত অবনতি হতে থাকে।

রুকসানাকে ২৭ অগাস্ট ভবানীপাটনা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে চিকিৎসার পর তাঁকে বালাঙ্গীরের ভীমা ভাই মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করেন। তার অবস্থার অবনতি হলে তাকে বদগাদের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। সেখানেই তাঁর মৃত্যু হয়।

রুকসানার মা সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়োতে তার মেয়ের মৃত্যুর পিছনে ষড়যন্ত্রের দাবি করেন। সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হতে থাকে এই ভিডিয়োটি। যদিও বিশ্ব বাংলা সংবাদ এই ভিডিওর সত্যতা যাচাই করেনি। ভিডিয়োতে তার মা জানিয়েছেন, রুকসানাকে পরিকল্পিতভাবে হত্যার চেষ্টা করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করা হয়েছে।
হাসপাতালের চিকিৎসকরা নিশ্চিত করেছেন যে রুকসানা স্ক্রাব টাইফাসের জন্য চিকিৎসাধীন ছিলেন। বর্তমানে পুলিশ ও মেডিক্যাল টিম মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধান করছে।









spot_img

Related articles

মেঘ কাটলেই বাড়বে গরম, রাতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা কলকাতায়! হলুদ সতর্কতা উত্তরবঙ্গে 

সপ্তাহের তৃতীয় ব্যস্ততম দিনেও রাজ্যের দুর্যোগের পূর্বাভাস। বুধের সকালে মেঘলা আকাশ, রোদের দাপট কম থাকায় তীব্র গরম অনুভূত...

বুকিং করেও মিলছে না রান্নার গ্যাস, জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব অটো ভাড়ায়

হেঁশেলে হাহাকার, জেলায় জেলায় এলপিজি সংকট। সমস্যায় আমজনতা। এক লাফে রান্নার গ্যাসের দাম বেড়েছে ৬০ টাকা। গ্যাস বুকিং...

কয়লা মামলায় মনোরঞ্জনের বাড়িতে ইডি অভিযান, শুক্রবার হাজিরার নির্দেশ 

বুধবার সকালে রাজ্য পুলিশের আধিকারিক মনোরঞ্জন মণ্ডলের (Manoranjan Mondal) বাড়িতে ইডি অভিযান (ED Raid Durgapur)। কয়লা পাচার মামলার...

আকাশছোঁয়া সাফল্য আর তীব্র সমালোচনার মাঝেই কর্মবিরতিতে বরুণ ধাওয়ান

বড় সিদ্ধান্ত বলিউডের হার্টথ্রব বরুণ ধাওয়ানের (Varun Dhawan)। ‘বর্ডার ২’ ছবিতে তাঁর অভিনয় নিয়ে নিন্দুকেরা প্রশ্ন তুললেও, বক্সঅফিস...