Monday, May 11, 2026

বেনজির, মাত্র এক ঘণ্টার বিচারে দুই মহিলার মৃত্যুদণ্ড কার্যকর উত্তর কোরিয়ায়!

Date:

Share post:

পারমাণবিক শক্তিসমৃদ্ধ দেশ উত্তর কোরিয়া। মাত্র এক ঘণ্টায় বিচার শেষ করা হয়েছে । একই দিনে দুই মহিলার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

রি (৩৯) এবং কেং (৪৩) নামের এই দুই মহিলাকে গত ৩১ অগাস্ট একটি মার্কেটে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রকাশ্যে তাদের বিরুদ্ধে বিচার করা হয়। আর এই বিচার প্রক্রিয়া শেষ করা হয় মাত্র এক ঘণ্টার মধ্যে! এরপর ওইদিন তাদের দণ্ড কার্যকর করা হয় বলে জানা গিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এই বিচার প্রক্রিয়া দেখেছেন শত শত সাধারণ মানুষ ও মার্কেটের দোকানিরা। এই দুইজনের বিরুদ্ধে অভিযোগ, তারা চিনে থাকার সময় উত্তর কোরিয়ার নাগরিকদের দক্ষিণ কোরিয়ায় পালিয়ে যেতে সাহায্য করেছেন।

২০২৩ সালের অক্টোবরে উত্তর কোরিয়ার ৫০০ নাগরিককে জোর করে নিজের দেশে ফেরত পাঠায় চিন। ওই ৫০০ জনের মধ্যে রি এবং কেংও ছিলেন।একই অভিযোগে আরও ৯ মহিলাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। আসলে উত্তর কোরিয়ার কোনও নাগরিক যদি দক্ষিণ কোরিয়ায় পালিয়ে যাওয়ার চেষ্টা করেন বা অন্যকে পালাতে সাহায্য করেন, সেক্ষেত্রে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়।

জানা গিয়েছে, যে দুজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে তারা নিজে প্রথমে চিনে গিয়েছিলেন। সেখানে অসাধু ব্যক্তিদের খপ্পরে পড়েন এবং তাদের দেহব্যবসায় বাধ্য করা হয়। সেখানে কাজ করা কয়েকজন মহিলা দক্ষিণ কোরিয়ায় যাওয়ার আগ্রহ দেখালে অভিযুক্তরা সাহায্য করেন।

 

Related articles

পুলিশের সামনে আগুন ১০ দোকানে! ডবল ইঞ্জিন দুর্ভোগ তুলে ধরে সরব অভিষেক

রাজ্যে ভোট পরবর্তী হিংসা রুখতে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী (Central Force)। সদ্য ক্ষমতায় আসা বাংলার বিজেপি সরকার দাবি করছে...

আবারও বিজেপির আগুন-সন্ত্রাস! খেজুরিতে পরপর পুড়ে ছাই দোকান 

বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তের মতো খেজুরিতেও রাজনৈতিক হিংসার ছবিটা ক্রমেই স্পষ্ট হচ্ছে। গত...

জ্বালানি সংকট: মানলেন মোদি, দেশাত্মবোধের নামে লকডাউন পরিস্থিতি ফেরানোর বার্তা!

গোটা বিশ্বে জ্বালানি সংকট চলাকালীন ভারতের বিজেপি সরকার বারবার এই দেশে জ্বালানির সংকটের কথা অস্বীকার করার চেষ্টা চালিয়ে...

শান্তিকুঞ্জের সামনে ব্রোঞ্জের বাঘ! প্রিয় নেতার জন্য অভিনভ উপহার নিয়ে হাজির দমদমের উত্তম 

রাজনীতিতে কখনও তিনি ‘মেদিনীপুরের ভূমিপুত্র’, কখনও আবার স্রেফ ‘দাদা’। তবে তাঁর অনুরাগীদের চোখে তিনি ‘বাংলার বাঘ’। সেই আবেগকে...