Saturday, March 14, 2026

উত্তরপ্রদেশে শিশুকে ধর্ষণের চেষ্টা রুখে দিল এক দল বাঁদর!

Date:

Share post:

এমন যে হতে পারে তাই কেউ ভাবেননি। উত্তরপ্রদেশে(uttarpradesh )ছ’বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা রুখে দিল এক দল বাঁদর! (Monkey) অভিযোগ, শিশুটিকে নিরিবিলিতে নিয়ে গিয়েছিলেন যুবক। সেখানেই তাকে তাড়া করে বাঁদরের দল। ভয় পেয়ে শিশুটিকে ফেলে যুবক সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। বাড়িতে ফিরে গোটা ঘটনার কথা জানায় ওই শিশু(child)। থানায় লিখিত অভিযোগ দায়ের করে পরিবার। যুবককে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ।

উত্তরপ্রদেশের বাগপত জেলার দৌলা গ্রামের আক্রান্ত শিশুটি বাবা-মায়ের কাছে জানায়, বাঁদরের দলের জন্য সে বেঁচে গিয়েছে। অভিযোগ, ওই যুবক নির্জন জায়গায় নিয়ে গিয়ে শিশুটির পোশাক খুলে ফেলেছিলেন। সেই সময়ই হঠাৎ ঘটনাস্থলে হাজির হয় বাঁদরের দল।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২০ সেপ্টেম্বর রাস্তা দিয়ে যাওয়ার সময় তিনি শিশুটিকে খেলতে দেখেন এবং তাকে ডেকে নেন। প্রথমে একটি ধর্মীয় স্থানের কাছে রাস্তায় নিয়ে যাওয়া হয়েছিল শিশুটিকে। সেখান থেকে নিয়ে যাওয়া হয় একটি পরিত্যক্ত বাড়িতে। সেখানেই শিশুটির যৌন হেনস্থা করার চেষ্টা করেন অভিযুক্ত। শিশুটি জানিয়েছে, তার পোশাক খুলে নেওয়া হয়েছিল। এই ঘটনার কথা বাড়িতে কাউকে জানালে মেরে ফেলার হুমকিও দিয়েছিলেন অভিযুক্ত। শিশুটিকে নিয়ে তাকে পরিত্যক্ত বাড়িতে ঢুকতে দেখা গিয়েছে এলাকার সিসি ক্যামেরার ফুটেজে। তার ভিত্তিতে যুবককে চিহ্নিত করেছে পুলিশ। তার খোঁজ চলছে।









spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...