Monday, March 16, 2026

বৃন্দাবনের প্রসাদে ভেজাল! ভক্তদের সুরক্ষায় প্রশ্ন সাংসদ ডিম্পলের

Date:

Share post:

প্রসাদে ভেজাল বিতর্কে এবার কাঠগড়ায় বিজেপি সরকার। এ বার প্রশ্ন উঠল বৃন্দাবনের প্রসাদ নিয়ে। তিরুপতির প্রসাদী লাড্ডু বিতর্কের মাঝেই এবার উত্তরপ্রদেশের বৃন্দাবন ও মথুরার প্রসাদকে ঘিরে উঠল গুরুতর অভিযোগ। সমাজবাদী পার্টির সাংসদ ডিম্পল যাদবের অভিযোগ, বৃন্দাবনে প্রসাদ হিসেবে সাধারণ মানুষ যে সব খাবার খাচ্ছেন তার গুণগত মান ঠিক নেই। এই ঘটনায় উত্তরপ্রদেশের বিজেপি সরকারের দিকে অভিযোগের আঙুল তুলে ডিম্পলের দাবি, এই সব প্রসাদের নমুনা সংগ্রহ করা উচিৎ।

তিরুপতি মন্দিরের প্রসাদী লাড্ডু নিয়ে বিতর্কে ঘটনায় প্রতিক্রিয়া দিচ্ছিলেন সপা সাংসদ ডিম্পল যাদব। সেখানেই বৃন্দাবনের মন্দিরে যে প্রসাদ ব্যবহার করা হচ্ছে তা যাচাই করার দাবি জানিয়ে তিনি বলেন, “বৃন্দাবনের প্রসাদে ব্যবহৃত খোয়া নিয়ে আগেই প্রশ্ন উঠেছিল। যে প্রসাদ তৈরি করা হচ্ছে সেখানে ভেজাল মেশানো খোয়া ব্যবহার করা হচ্ছে। এটা ঠিক নয়।” একইসঙ্গে তিনি বলেন, “তিরুপতি লাড্ডু নিয়ে যেমন তদন্ত হওয়া প্রয়োজন ঠিক তেমনই সাধারণ মানুষের খাবারের তদন্ত হওয়া প্রয়োজন। এখন ভোজ্য তেলে ভেজাল, সবজিতে ভেজাল। যার জেরে সাধারণ মানুষ গুরুতর অসুখে পড়ছেন। এটা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা উচিৎ এই সরকারের।”

বিতর্ক শুরু হতেই তৎপর যোগী প্রশাসন। মথুরা, বৃন্দাবন এবং গোবর্ধনের একাধিক মন্দির সংলগ্ন দোকান থেকে প্রায় ১৩টি প্রসাদের নমুনা সংগ্রহ করেছে উত্তরপ্রদেশের খাদ্য সুরক্ষা নিয়ামক দফতর। ওই নমুনাগুলির মান যাচাইয়ের জন্য ল্যাবরেটরিতে পাঠানো হবে বলে জানিয়েছেন খাদ্য সুরক্ষা দফতরের অ্যাসিস্ট্যান্ট কমিশনার। যদিও বিরোধীদের দাবি, উত্তরপ্রদেশ প্রশাসনের তৎপরতা অত্যন্ত ঢিলেঢালা।

আরও পড়ুন- তিরুপতি লাড্ডু বিতর্ক চন্দ্রবাবুর ‘প্রোপাগান্ডা’, সুপ্রিম কোর্টে সুব্রহ্মনিয়ন স্বামী

spot_img

Related articles

অস্কার ২০২৬-এর ‘ইন মেমোরিয়াম’ বিভাগে নাম নেই ধর্মেন্দ্রর! ভারতীয় সিনেপ্রেমীদের মধ্যে অসন্তোষ

  বিশ্বের অন্যতম বড় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠান অস্কার ২০২৬-এর 'ইন মেমোরিয়াম'। লস অ্যাঞ্জেলসে রবিবার রাতে হলিউড ছাড়াও বিভিন্ন দেশের...

‘সকলকে ক্ষমা করে বিদায় নাও’, হরিশকে শেষ আদর পরিবারের

চোখের সামনে ছেলেকে ১৩ বছর ধরে যন্ত্রণার সঙ্গে লড়তে দেখেছেন। সবরকম চেষ্টা করেও কোমার ' লাইফ সাপোর্ট' থেকে...

আজই বামেদের প্রার্থী তালিকা ঘোষণা! তাড়াহুড়ো নিয়ে খোঁচা কুণালের

বাংলায় নির্বাচনের দিন ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই প্রার্থী তালিকা ঘোষণা করতে চলেছে বামফ্রন্ট। সোমবার, বেলা তিনটে নাগাদ মুজফ্ফর...

যুদ্ধ নিয়ে AI কন্টেন্ট! ইউএই-তে গ্রেফতার ১৯ ভারতীয়

পশ্চিম এশিয়ায় যুদ্ধ নিয়ে ভুয়ো পোস্ট। সংযুক্ত আরব আমিরশাহিতে গ্রেফতার ১৯ ভারতীয়-সহ ৩৫ জন। ২৮ ফেব্রুয়ারি ইজরায়েল ও...