Thursday, June 25, 2026

পুজোর শপিংয়ে বৃষ্টি কাঁটা, জোড়া ঘূর্ণাবর্তে শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টি! 

Date:

Share post:

পুজোর আগে আকাশের মুখ ভার। মঙ্গলের মেঘলা সকালে বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের (Weather Department)। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানাচ্ছে জোড়া ঘূর্ণাবর্ত আজই নিম্নচাপে পরিণত হবে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায়। তার প্রভাবে উত্তর এবং দক্ষিণবঙ্গে দিনভর হালকা থেকে মাঝারি ও ভারী বৃষ্টি হবে। বুধবার থেকে বৃষ্টি বাড়বে। এক কথায় পুজোর শপিং মেজাজে জল ঢালতে তৈরি প্রকৃতি।

হাওয়া অফিস জানিয়েছে মঙ্গলবার কলকাতায় ভারী বৃষ্টি না হলেও আংশিক মেঘলা আকাশে দুপুরের পর থেকে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে সর্বত্রই। বেশ কিছু জেলায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত রয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও মায়ানমার উপকূলে। মায়ানমার থেকে সেটি ধীরে ধীরে উত্তর ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রামে জারি করা হয়েছে সতর্কতা, বাড়বে বৃষ্টি।উত্তর ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, পূর্ব বর্ধমান, হুগলি এবং ঝাড়গ্রামের কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। মোট ৯ জেলায় হলুদ সর্তকতা জারি করা হয়েছে। নিম্নচাপ আপাতত পশ্চিমবঙ্গ থেকে অনেকটাই দূরে রয়েছে তাই যত সেটা এগিয়ে আসবে ততই দুর্যোগ ঘনীভূত হবে। যদিও মৎস্যজীবীদের ক্ষেত্রে এখনও পর্যন্ত কোনও নিষেধাজ্ঞা নেই। আজ দিনভর আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে।


Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...