Friday, May 15, 2026

বন্যায় মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য, সাংসদ-বিধায়কদের তহবিলের টাকায় সংস্কারের নির্দেশ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

ডিভিসের ছাড়া জলে বাংলায় ম্যান মেড বন্যা। দুর্গতদের পাশে রাজ্য সরকার। প্লাবিত এলাকা পরিদর্শন করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার, বীরভূম (Birbhum) বোলপুরে গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। তার পরেই ঘোষণা করেন বন্যায় মৃত ২৮ জনের পরিবারকে ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেবে রাজ্য সরকার। একই সঙ্গে দলের সাংসদ-বিধায়কদের নিজেদের তহবিলের টাকায় জল নেমে যাওয়ার পরে গ্রামীণ রাস্তা সংস্কারের নির্দেশ দেন মমতা (Mamata Banerjee)।মুখ্যমন্ত্রী জানান, জল সরে যাওয়ার পরে আগামী মার্চ মাস পর্যন্ত বিধায়করা তাঁদের তহবিলের টাকায় গ্রামীণ রাস্তা সারাইয়ের কাজ করবেন। একই সঙ্গে দলীয় সাংসদদের মমতার নির্দেশ সাংসদ তহবিলের ৪ কোটি টাকায় গ্রামীণ রাস্তা সংস্কার হবে। আর ১ কোটি টাকা ক্ষতিগ্রস্ত স্কুল বাড়ি সংস্কার করা হবে। একই সঙ্গে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, প্লাবনের কারণে মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে।









Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...