Saturday, May 16, 2026

রাজ্যের উদ্যোগের সেমিকন্ডাক্টর প্ল্যান্ট দেশকে নিরাপত্তা দেবে: পরিবর্তনের বার্তা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

প্রায় তিন বছরের প্রচেষ্টায় রাজ্যে সেমিকন্ডাক্টর (semiconductor) ক্ষেত্রে বিনিয়োগ করেছে আমেরিকা। রাজ্যের প্রচেষ্টায় দ্রুত সেই প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। এবার কেন্দ্রের সরকার স্বীকৃতি দিল কলকাতার (Kolkata) এই উদ্যোগকে। বৃহস্পতিবার কেন্দ্র সরকারের সেই সোশ্যাল মিডিয়া পোস্টের উল্লেখ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানালেন, এই সেমিকন্ডাক্টর প্রকল্প দেশের নিরাপত্তায় বড় ভূমিকা নিতে চলেছে।

সোশ্যাল মিডিয়া পোস্টে মুখ্যমন্ত্রী জানান, “ভারতের সেমিকন্ডাক্টর ক্ষেত্রে বিবর্তনকে পথ দেখাবে কলকাতা! বাংলার সরকারের নিরসশ প্রচেষ্টা জারি রয়েছে নতুন প্রজন্মের প্রযুক্তি (emerging technologies) ও যন্ত্রপাতির (harness) বিনিয়োগকে রাজ্যে টানতে, যার ফলেই গুরুত্বপূর্ণ আমেরিকান (American) বিনিয়োগের সুযোগ এসেছে যা রাজ্যের প্রতিভা ও ক্ষমতাকে তুলে ধরার কাজ করবে।”

কেন্দ্রের সরকারের পোস্ট উল্লেখ করে মুখ্যমন্ত্রী লেখেন, “আমাদের বিশ্ববাংলার স্বপ্নকে বাস্তবায়িত করে, এই সেমিকন্ডাক্টর ক্ষেত্র (semiconductor facility) জাতীয় নিরাপত্তায় (national security) বিভিন্নভাবে একটি বিরাট আকর্ষণ হিসাবে উঠে আসবে। ভারত সরকারের একটি সাম্প্রতিক টুইটেও একই বক্তব্য প্রতিধ্বনিত হয়েছে। আমরা আমেরিকা সরকার ও তাঁদের কর্পোরেট জগতের প্রস্তাবের জন্য কৃতজ্ঞ। বাংলা আবার জগৎ সভায় নিজের স্থান করে নেবে।”

Related articles

‘জেলায় আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়ান’, লিগ্যাল সেলের বৈঠকে বার্তা নেত্রী-অভিষেকের 

শনিবার তৃণমুলের লিগ্যাল সেলের সঙ্গে বৈঠক করলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এদিন...

IFA-র লিগে বড় জয় মার্লিন গ্রুপের দল ক্লাব প্যাভিলিয়নের

  ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (IFA) আয়োজিত স্টেট ইয়ুথ লিগের অনূর্ধ্ব-১৩ বিভাগে বড় জয় পেল মার্লিন গ্রুপের(Marlin) দল ক্লাব প্যাভিলিয়ন ।...

নবম-দশমে বাধ্যতামূলক ৩ ভাষা পড়া: জুলাই থেকে কার্যকর CBSE নির্দেশিকা

নবম ও দশম শ্রেণির ক্ষেত্রে এবার থেকে বাধ্যতামূলকভাবে তিনটি ভাষা পড়তে হবে। নির্দেশিকা জারি করে জানালো সিবিএসই (CBSE)...

দশ লাখে প্রশ্ন কিনে নিটে প্রাপ্তি মোটে ১০৭! পর্দাফাঁস হতেই গা ঢাকা দিল মূল অভিযুক্তের ছেলে

নিটের প্রশ্নপত্র ফাঁস হওয়ার পর বাতিল হয়েছে এই বছরের পরীক্ষা। পরীক্ষার নামে এই ধরণের প্রহসন নিয়ে উত্তাল গোটা...