Sunday, April 26, 2026

আজ থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বড় বদল, ষষ্ঠী থেকে টানা বৃষ্টির পূর্বাভাস!

Date:

Share post:

পুজো (Durga Puja) আসতে আর মাত্র দিন দশেক বাকি। কিন্তু আবহাওয়ার খামখেয়ালিপনার জেরে মাটি হচ্ছে পুজোর কেনাকাটা। কখনও জোড়া ঘূর্ণাবর্ত কখনও বা নিম্নচাপের চওড়া ফলা, দুর্যোগে বিধ্বস্ত দক্ষিণবঙ্গের আবহাওয়ায় (South Bengal Weather) এবার বড় পরিবর্তনের আপডেট দিল হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানালো, আপাতত ৪-৫ ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে তবে তাতে তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না।

দুর্গাপুজোর আগে বৃষ্টি প্রত্যেকবার মৃৎশিল্পীদের চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। এবারও ব্যতিক্রম হয়নি। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ডিভিসির (DVC) ছাড়া জলে প্লাবনের জেরে পুজো প্রস্তুতি ব্যাহত হচ্ছে। এর মাঝেই কিছুটা হলেও আশার আলো দেখিয়েছে সূর্য। অনেকেই বলছেন আগামী সপ্তাহের মাঝামাঝি পর্যন্ত যদি একটানা তীব্র রোদ থাকে তাহলে পরিস্থিতির অনেকটাই বদল হবে। যদিও পুজোতে বৃষ্টির সম্ভাবনা এখনই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। উত্তর হোক বা দক্ষিণ নিস্তার নেই কোথাও। আশঙ্কা সত্যি করে আইএমডি-র (IMD) কলকাতা শাখা একেবারে তারিখ ধরে জানিয়ে দিল কবে কবে দুর্গাপুজোয় বৃষ্টি হবে৷ এবারের বর্ষায় সেভাবে বৃষ্টি না হলেও আশ্বিন মাসে একাধিক নিম্নচাপ ও সাইক্লোনিক সার্কুলেশনের জেরে পরপর ভারী বৃষ্টির স্পেল দেখছেন বঙ্গবাসী৷ এবার বৃষ্টি ভিজতে চলেছেন স্বয়ং মা দুর্গাও। পুজোর সপ্তাহে অর্থাৎ ১০ থেকে ১৩ অক্টোবর অর্থাৎ ষষ্ঠী থেকে শুরু করে বিজয়া দশমী পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রতিটা জেলায় হালকা বৃষ্টি এবং বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জারি রয়েছে৷ মহালয়ার আগেই দুর্যোগের পূর্বাভাস উত্তরবঙ্গে।


 

Related articles

কিংবদন্তি চিত্রগ্রাহক রঘু রাইয়ের প্রয়াণে শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী

বিশিষ্ট চিত্র সাংবাদিক (Documentary Photographer) রঘু রাইয়ের প্রয়াণে (Raghu Rai) গভীর শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

দ্বিতীয় দফা ভোট গ্রহণ শান্তিপূর্ণ করতে কমিশনের ‘কো-অর্ডিনেশন’ বৈঠক

প্রথম দফার ভোট পর্ব শেষ হতেই (West Bengal 2nd Phase Voting) দ্বিতীয় দফাকে ঘিরে প্রস্তুতিতে গতি আনল নির্বাচন...

বিজেপির ভিডিও ফাঁস বলেই ডায়মন্ড হারবারে পুলিশে বদল! বিস্ফোরক অভিষেক, জ্ঞানেশ-শাহকে চ্যালেঞ্জ

বিজেপি প্রার্থীর সঙ্গে ডায়মন্ড হারবারের সাগরিকা হোটেলে পুলিশ অবজারভারের গোপন বৈঠক! সেই ভিডিও ফাঁস করেছে তৃণমূল। তার ভিত্তিতে...

বিজেপি এলেই আগে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করবে: প্রচারে নিজের দিল্লির অভিজ্ঞতা জানালেন কেজরিওয়াল

স্বৈরাচারী বিজেপির প্রবল নির্মমতা যে রাজনৈতিক নেতারা দেখেছেন, তার মধ্যে অন্যতম দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী ও আপ নেতা অরবিন্দ...