Thursday, May 14, 2026

বিধ্বস্ত লেবাননে ইজরায়েলি হামলায় নিহত হিজবুল্লা প্রধান! মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৮০০

Date:

Share post:

টানা কয়েকদিন ধরেই ইজরায়েল এবং হিজবুল্লা সংঘর্ষে উত্তপ্ত লেবানন। মৃতের সংখ্যা বাড়ছে লাফিয়ে। লেবাননের রাজধানী বেইরুটে পরপর চলছে বোমা বর্ষণ। এবার এই হামলাতেই মৃত্যু হল হিজবুল্লা প্রধান সৈয়দ হাসান নাসরাল্লার। দাবি ইজরায়েলি সেনার। এদিন সকালেই সৈয়দের কন্যার মৃত্যুর খবর মিলেছিল।

গত সোমবার থেকে লেবাননে রকেট হামলা চালাচ্ছে ইজরায়েল। পাল্টা জবাবও দিচ্ছে হিজবুল্লা। তবে হিজবুল্লা প্রধানকে নিকেশ করাই ছিল ইজরায়েলি সেনার মূল লক্ষ্য। এই কারণে জঙ্গিগোষ্ঠীর দফতরে চলছিল হামলা। লাগাতার আক্রমণে ধুলিস্যাৎ হিজবুল্লার সদর দফতর। ইজরায়েলের ক্ষেপণাস্ত্র বেইরুটের দক্ষিণ প্রান্তে বহু বাড়িকে ধ্বংসস্তূপে করেছে। হাজার হাজার মানুষকে সেখান থেকে সরিয়ে নিয়ে নিরাপদ আশ্রয়ে রাখা হয়েছে।

এখনও পর্যন্ত ইজরায়েলি সেনার হামলায় লেবাননে মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে। হিজবুল্লার ড্রোন বাহিনীর প্রধান মহম্মদ হুসেন শ্রাউর এবং অন্যতম কমান্ডার ইব্রাহিম মুহম্মদ কোয়াবিসি নিহত। এবার শনিবার হিজবুল্লা প্রধানের মৃত্যু।









Related articles

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...

বিশাল সুইমিংপুল থেকে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’! দিলীপের বিলাসবহুল বাড়িতে হানা পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর

ভোটের ফল ঘোষণার পরে উস্কানি মূলক মন্তব্যের জেরে দায়ের করা হয়েছিল এফআইআর (FIR)। আর তার তদন্তে নেমে তাজ্জব...