Friday, June 26, 2026

অ্যাওয়ে ম্যাচে বেঙ্গালুরু এফসির কাছে ৩-০ গোলে হার মোহনবাগানের

Date:

Share post:

আইএসএল-এর ম্যাচে ফের হার মোহনবাগান সুপার জায়ান্টের। এদিন অ্যাওয়ে ম্যাচে বেঙ্গালুরু এফসির কাছে ৩-০ গোলে হারল মোহনবাগান। এই ম্যাচে নজির গড়লেন বিএফসি ফুটবলার সুনীল ছেত্রী। আইএসএলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হয়ে গেলেন সুনীল ।মোহনবাগানের বিরুদ্ধে পেনাল্টিতে গোল করে এই কীর্তি গড়েন সুনীল। এখনও পর্যন্ত লিগে মোট ৬৪টি গোল করলেন তিনি।

ম্যাচে এদিন প্রথমেই গোল খেয়ে যায় জোসে মলিনার দল। ম্যাচের ৯ মিনিটে বিএফসিকে গোল করে এগিয়ে দেন মেন্ডেজ। এরপর ম্যাচের ২০ মিনিটে ফের গোল বেঙ্গালুরুর। এবার বিএফসিকে এগিয়ে দেন সুরেশ সিং। এরপর আক্রমণে গেলেও প্রথমার্ধে ২-০ গোলে পিছিয়ে থাকে সবুজ-মেরুন।

দ্বিতীয়ার্ধে বেশ কিছু পরিবর্তন করেন বাগান কোচ। তবে তাতে ভাগ্যের চাকা ঘোরেনি। এরই মধ্যে ফের গোল করে বেঙ্গালুরু। এবার পেনাল্টি থেকে গোল সুনীল ছেত্রীর। এই গোলের সুবাদে নজির গড়েন ভারতের প্রাক্তন অধিনায়ক। এরপর পাল্টা আক্রমণ চালায় সবুজ-মেরুন। তবে গোলের দরজা খুলতে পারেনি জোসে মলিনার দল।

আরও পড়ুন- এবার আইপিএল খেললে আরও টাকা পকেটে পুড়বে ক্রিকেটাররা, ঘোষণা জয় শাহর

Related articles

কুণালের আর্জির ২৪ ঘণ্টার মধ্যেই অ্যাকশন! শ্রমিকদের বিনামূল্য খাবারের ব্যবস্থা মুখ্যমন্ত্রীর

আগের দিন বিধানসভার করিডরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)কাছে আর্জি তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের (Kunal Ghosh)। আর পরেরদিন...

কেতন খুনে নয়া মোড়! নিজেকে নির্দোষ প্রমাণে মরিয়া সিয়া

পুনের রিয়েল এস্টেট ব্যবসায়ী কেতন আগরওয়াল (২৫) খুনে বিস্ফোরক মোড়! পুলিশের সামনে নিজেকে নির্দোষ প্রমাণ করতে মরিয়া হয়ে...

রামমন্দিরে ৩৫০০ কোটির অনুদান নয়ছয়! গ্রেফতার ৮ কর্মী

অযোধ্যার রাম মন্দিরের ভক্তদের দেওয়া অনুদান আত্মসাতের অভিযোগ ঘিরে দেশজুড়ে শোরগোল পড়ে গিয়েছে। এবার অনুদান চুরির অভিযোগে গ্রেফতার...

ম্যাঙ্গালোরের মঞ্চে DDLJ ম্যাজিক ‘পাঠান’ শাহরুখের 

বয়স যে সংখ্যা মাত্র, কাজের প্রতি ভালোবাসা আর ১০০ শতাংশ পেশাদারিত্ব থাকলে যে সিনিয়র সিটিজেন হয়েও নয়ের দশকের...