Sunday, April 26, 2026

ঘোষণা বাংলাদেশের বিরুদ্ধে ভারতের টি-২০ দল, দলে বরুণ চক্রবর্তী

Date:

Share post:

এই মুহূর্তে কানপুরে চলছে ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্ট। তবে বৃষ্টির জন্য দ্বিতীয় দিন গড়ায়নি একটাও বল। এই টেস্টের পরেই বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। আর সেই সিরিজের জন্য দল ঘোষনা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। দলে একাধিক চমক । দলে ডাক পেলেন কলকাতা নাইট রাইডার্স স্পিনার বরুণ চক্রবর্তী। এছাড়া প্রথম বারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন মায়াঙ্ক যাদব। দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। দলে রয়েছেন হার্দিক পান্ডিয়া। রয়েছেন রিঙ্কু সিং। দলে উইকেটরক্ষ সঞ্জু স্যামসন।

এই সিরিজে নজর দেওয়া হয়েছে আগামী প্রজন্মের দিকে। বেছে নেওয়া হয়েছে তরুণ ক্রিকেটারদেরই। সেই মতোই দলে সুযোগ পেয়েছেন রিয়ান পরাগ, হর্ষিত রানা, নীতীশ রেড্ডিরা।

এক নজরে ভারতীয় দল- সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, রিঙ্কু সিং, হার্দিক পান্ডিয়া, রিয়ান পরাগ, নীতীশ কুমার রেড্ডি, শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, বরুণ চক্রবর্তী, জিতেশ শর্মা, আরশদীপ সিং, হর্ষিত রানা এবং মায়াঙ্ক যাদব।

আরও পড়ুন- অ্যাওয়ে ম্যাচে বেঙ্গালুরু এফসির কাছে ৩-০ গোলে হার মোহনবাগানের

Related articles

IPL: পন্থদের বিরুদ্ধে পাথিরানার অভিষেক! জেনে নিন নাইটদের সম্ভাব্য প্রথম একাদশ

আজ লখনউ সুপার জায়েন্টের বিরুদ্ধে নামছে কলকাতা নাইট রাইডার্স(KKR)। কেকেআরের কাছে এই ম্যাচ বদলারও। ইডেনে শেষ সাক্ষাতে মুকুল...

এলাকায় বাইক বাহিনী! পুলিশ-প্রশাসনকে পদক্ষেপের নির্দেশ কমিশনের, কটাক্ষ তৃণমূলের

বাইক থেকে 'জয় বাংলা' স্লোগান দেওয়া হচ্ছে এই ভিডিও পোস্ট করে পুলিশ-প্রশাসনকে কড়া ব্যবস্থা নিতে বলল নির্বাচন কমিশন...

রবিবার সকালে আকাশের মুখ ভার, দুপুরের পরেই ঝড়বৃষ্টির পূর্বাভাস!

প্রবল গরম থেকে সাময়িক স্বস্তি মিলবে কি, সকালে আকাশের চেহারা দেখে ঠিক এমন প্রশ্নই ঘোরাফেরা করছে দক্ষিণবঙ্গবাসীর মনে।...

পদযাত্রা থেকে জনসভা, আজ নিজের কেন্দ্রে ভোট প্রচারে মমতা 

বিধানসভা নির্বাচনের শেষ দফায় হাইভোল্টেজ ভবানীপুর (Bhawanipur) কেন্দ্রে তৃণমূল প্রার্থী স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাংলার...