Sunday, May 17, 2026

বিএফসির কাছে হেরে কী বললেন বাগান কোচ মোলিনা?

Date:

Share post:

গতকাল বেঙ্গালুরু এফসির কাছে হারের মুখ দেখে মোহনবাগান সুপার জায়ান্ট। বিএফসির কাছে ৩-০ গোলে হারে জোসে মোলিনার দল। মোহনবাগানের পারফরমেন্সে হতাশ সবুজ-মেরুক সমর্থকরা। হতাশ বাগান কোচও। এই হারের থেকে শিক্ষা নিয়ে পরবর্তী ম্যাচে ঘুরে দাঁড়ানোর কোথা বললেন মোলিনা।

ম্যাচ শেষে বাগান কোচ বলেন, “ঘরের মাঠের যাবতীয় সুবিধা ওরা কাজে লাগিয়ে নিতে পেরেছে। আমাদের সমস্যা থেকে বের করে আসতে আক্রমণে শক্তি বাড়াতে হত ও বলের নিয়ন্ত্রণও বাড়ানোর প্রয়োজন ছিল। দু’দিক দিয়েই বেঙ্গালুরু আমাদের চেয়ে আজ এগিয়ে ছিল। প্রতিপক্ষের গোলের সামনে একেবারেই নিখুঁত খেলতে পারিনি আমরা। এই ব্যাপারেও ওরা আমাদের পিছনে ফেলে দিয়েছে। প্রতিপক্ষের গোলের সামনে আমাদের ফিনিশ, আমাদের শুটিং খুব খারাপ হয়েছে। তাই আমরা সুযোগ পেয়েও সেগুলো কাজে লাগাতে পারিনি। গোল করতে না পারলে তো আর ম্যাচ জেতা যায় না। বেঙ্গালুরু বারবার রক্ষণে লোক বাড়িয়ে আমাদের আটকে দেয়। বলের ওপর দখলও বেশি ছিল ওদের। সব মিলিয়ে আমরা খারাপ খেলেছি আজ। তবে এই পারফরম্যান্স মনে রাখলে চলবে না। সামনের দিকে তাকাতে হবে আমাদের।”

প্রতি ম্যাচে একাধিক গোল খাচ্ছে দল। রক্ষণে যে সমস্যা রয়েছে, তাও স্বীকার করেছেন । এই নিয়ে মোলিনা বলেন, “স্পষ্টতই, প্রতি ম্যাচে গোল খাচ্ছি আমরা। কিছু গোল খেয়েছি আমাদের রক্ষণের ভুলে। তবে বেশিরভাগ গোলই হয়েছে আক্রমণের ভুল থেকে। আমার মনে হয়, আমাদের রক্ষণকে শক্তিশালী করে তুলতে হলে আমাদের আক্রমণেও উন্নতি আনতে হবে। আক্রমণ যত ধারালো হবে, রক্ষণও তত ভাল খেলবে। আমার কাছে দুটো ব্যাপার আলাদা নয়, একই। দু’টোর মধ্যে প্রত্যক্ষ সম্পর্ক রয়েছে। তাছাড়া আমরা আজ বেশিরভাগ সময়ই পা থেকে বল খুইয়েছি। গত ম্যাচের মতো ওঠা-নামাও ভাল হয়নি আমাদের। জেতার জন্য এগুলো খুবই দরকার ছিল।”

আইএসএলে মোহনবাগানের পরবর্তী দুই ম্যাচই কলকাতা ডার্বি। যার প্রথমটি তারা খেলবে ফর্মে থাকা মহমেডান এসসি-র বিরুদ্ধে, ৫ অক্টোবর ও তারপরের ম্যাচটি ইস্টবেঙ্গল এফসি-র বিরুদ্ধে, ১৯ অক্টোবর।

আরও পড়ুন- কেন ক্রিকেটের ছোট ফরম্যাট থেকে অবসর নিয়েছিলেন রোহিত? জানালেন নিজেই

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...