Friday, May 15, 2026

তিলোত্তমার বিচার চেয়ে মিছিলে “কাশ্মীর মাঙ্গে আজাদি”! স্লোগান শুনে হতবাক নেটিজেনরা

Date:

Share post:

মিছিল ছিল ‘উই ডিমান্ড জাস্টিস’। আর সেই মিছিল থেকে স্লোগান উঠল কাশ্মীর মাঙ্গে আজাদি। শুনে তাজ্জব মহানগর। আর জি করের তরুণী চিকিৎসকের নৃশংস ধর্ষণ-খুনের দ্রুত বিচারের দাবিতে রবিবার রাজপথে বিভিন্ন জায়গায় মশাল মিছিলের আয়োজন করা হয়। জুনিয়র ডাক্তারদের সেই মিছিলে শামিল হন অসংখ্য সাধারণ মানুষ। সেখান থেকে সিবিআই-এর কাছে দ্রুত তদন্তের দাবি থেকে শুরু করে ঘটনার প্রতিবাদ-সহ বিভিন্ন ধরনের স্লোগান ওঠে। আর তার মধ্যেই যাদবপুরে মিছিল থেকে উঠল ‘কাশ্মীরের আজাদি’ স্লোগান। যা শুনে হতবাক নেটিজেনরা। তাঁদের প্রশ্ন, এটা কি আর জি করের জন্য মিছিল ছিল? নাকি সেই ঘটনাকে ব্যবহার করে যার যার নিজস্ব দাবির প্রতিফলন হচ্ছে এই মিছিলে!

“কাশ্মীর মাঙ্গে আজাদি”- এই স্লোগান উঠেছিল জেএনইউতেও। সেখানে দাবি ছিল ভিন্ন। আর জি করের ঘটনার প্রতিবাদে দলমত নির্বিশেষে রাস্তায় নেমেছে নাগরিক সমাজ। অনেক ক্ষেত্রেই রাজনৈতিক ছোঁয়াচ বাঁচানোর চেষ্টা করা হয়েছে। এদিনের যে মিছিলের আয়োজন করা হয়েছিল তাতেও প্রত্যক্ষ কোনও রাজনৈতিক রং ছিল না। কিন্তু মিছিলের স্লোগান বলে দিল এটা কাদের পরিকল্পিত।

এই মিছিলের ভিডিও ভাইরাল হতেই বিস্ময় প্রকাশ করেছেন নেটিজেনরা। একইসঙ্গে কেউ কেউ এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। একে ‘দেশ বিরোধী’ আখ্যা দিয়েছেন কয়েকজন। তবে বেশির ভাগের মতেই কীসের জন্য আন্দোলন করতে নেমেছেন আন্দোলনকারীরা বোধ হয় সেটাই ভুলে গিয়েছেন। আরজিকরের ঘটনাকে সামনে রেখে নিজেদের উদ্দেশ্য সফল করার চেষ্টায় রয়েছেন তাঁরা। আর তিলোত্তমার বিচারের দাবি হয়েছে ব্রাত্য।

আরও পড়ুন- আন্দোলন নিয়ে ‘বিপ্লবী’ ডাক্তারকে আক্রমণ অনিকেতের, সুদীপ্তার উত্তরের পাল্টা দিলেন পরিচালক

 

 

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...