Wednesday, June 3, 2026

দাদাসাহেব ফালকে পাচ্ছেন মিঠুন চক্রবর্তী, ঘোষণা মন্ত্রকের

Date:

Share post:

চলচ্চিত্র জগতে অবদানের জন্য মিঠুন চক্রবর্তীকে (Mithun Chakraborty) দাদাসাহেব ফালকে (Dadasaheb Phalke) সম্মানে ভূষিত করার ঘোষণা কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের (Ministry of Information and Broadcasting)। ৮ অক্টোবর বাংলার মহাগুরুর হাতে এই সম্মান তুলে দেওয়ার ঘোষণা করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের (Ashwini Vaishnaw)।

১৯৭৬ সালে চলচ্চিত্র জগতে জীবন শুরু করার পরে ফিরে তাকাতে হয়নি মেগাস্টার মিঠুনকে। অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্রে নাচের ক্ষেত্রেও মিঠুনের বলিষ্ঠ অবদান সর্বজনবিদিত। আগেই পদ্ম সম্মানে (Padmasree) ভূষিত হয়েছিলেন মিঠুন চক্রবর্তী। তবে এবার প্রতিভার স্বীকৃতি হিসাবে দেশের চলচ্চিত্র জগতের সর্বোচ্চ সম্মান পেতে চলেছেন ডিস্কো ডান্সার।

তাঁর সম্মান পাওয়ার ঘোষণা হওয়ার পর প্রতিক্রিয়ায় মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) জানান, “আমি না তো হাসতে পারছি, না খুশি তে চোখের জল ফেলতে পারছি। আমার প্রতিক্রিয়া দেওয়ার ভাষা নেই। কলকাতার যে অন্ধগলি, ফুটপাথ খেকে লড়াই করে আমি উঠে এসেছি, সেই ছেলেটিকে এই সম্মান পাওয়া আমি কল্পনা করতে পারি না। শুধু বলতে পারি, আমি এই সম্মান আমার পরিবার ও আমার ভক্তদের উৎসর্গ করতে চাই।”

দেশের চলচ্চিত্র ক্ষেত্রে সর্বোচ্চ সম্মান পাওয়ার পরও যাতে মিঠুন চক্রবর্তী প্রণব মুখোপাধ্যায় (Pranab Mukherjee) ও মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) অবদান না ভুলে যান, সেকথা উল্লেখ করেন প্রাক্তন তৃণমূল সাংসদ কুণাল ঘোষ। তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, “শিল্পী মিঠুনদাকে অভিনন্দন। শুধু অনুরোধ, দীর্ঘ উপেক্ষার পর আপনাকে ‘পদ্মশ্রী’ (Padmasree) দিতে প্রণব মুখোপাধ্যায়ের চিঠি ও চেষ্টার দিনগুলো এবং সেই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের আপনাকে স্বীকৃতি দিয়ে রাজ্যসভায় (Rajyasabha) পাঠানোটা ভুলে যাবেন না।”

Related articles

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

CFL: বাগানের অনুশীলনে আইএসএল দলের ফুটবলার, অসন্তুষ্ট বাস্তব

বুধবার থেকে কলকাতা লিগের(CFL) প্রস্তুতি শুরু করল মোহবাগান(Mohun bagan)। কোচ বাস্তব রায়ের অধীনে অনুশীলন শুরু হল। মোহনবাগান অনুশীলনে...

প্রশাসনিক বৈঠকে ‘গঠনমূলক বিরোধী’র বার্তা তৃণমূলের, নবান্নে হাজির কমপক্ষ ২ ডজন বিরোধী বিধায়ক

এলাকার মানুষের স্বার্থে সরকারের সঙ্গে যোগাযোগ রাখতেই হবে। সেই কারণেই বুধবারে নবান্ন সভাঘরে যোগ দেন বিরোধী বিধায়করাও। ‘গঠনমূলক...

সময় নষ্ট করলেই শাস্তি! আসন্ন বিশ্বকাপে ফিফার একাধিক নয়া নিয়ম

বিশ্বকাপ শুরু হতে কয়েক দিন বাকি, আসন্ন বিশ্বকাপে(FIFA World Cup 2026) দেখা যাবে একাধিক নিয়মের বদল। ফুটবলের আইন...