Sunday, June 28, 2026

এটা কফির দোকান নয়: আইনজীবীকে কেন সতর্ক করলেন প্রধান বিচারপতি

Date:

Share post:

দেশের সর্বোচ্চ আদালত যে কোনওভাবেই কফির দোকানের মতো আড্ডাখানা হতে পারে না, ফের একবার স্মরণ করিয়ে দিলেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় (CJI D Y Chandrachud)। আদালতে শুনানি চলাকালীন ‘ইয়েস’ (yes) না বলে ‘ইয়াহ’ (yah) বলায় আইনজীবীকে প্রধান বিচারপতির কড়া ধমকের মুখে পড়তে হল সোমবার সুপ্রিম কোর্টে।

আর জি করের (R G Kar case) শুনানি চলাকালীন বিজেপির আইনজীবী কৌস্তভ বাগচি আচমকাই সুপ্রিম কোর্টের (Supreme Court) প্রধান বিচারপতির এজলাসে চিৎকার করে উঠেছিলেন। প্রধান বিচারপতি তাঁকে কড়া ধমক দিয়েছিলেন। এমনকি পরবর্তী শুনানির দিন শুনানির শুরুতে আদালতের লাইভ স্ট্রিমিংয়ের (live streaming) থেকে প্রচার পাওয়ার চেষ্টা থেকে বিরত থাকার বার্তা দিয়েছিলেন। এবার প্রধান বিচারপতির ধমকের মুখে আরেক আইনজীবী।

২০১৮ সালের একটি মামলায় বিবাদী পক্ষ হিসাবে প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নাম যুক্ত করার আবেদন করা হয়। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় সংবিধানের (Constitution of India) ৩২ নম্বর ধারা তুলে ধরে নাম যুক্ত করা থেকে আইনজীবীকে বিরত থাকার নির্দেশ দেন। উত্তরে যুক্তি দেখাতে গিয়ে আইনজীবী বার বার ‘ইয়াহ’ কথাটির উল্লেখ করেন। তাতেই ক্ষুব্ধ হন প্রধান বিচারপতি।

সুপ্রিম কোর্টের গাম্ভীর্যকে স্মরণ করিয়ে প্রধান বিচারপতি উল্লেখ করেন, “ইয়াহ (yah) ইয়াহ ইয়াহ বলবেন না। বলুন ইয়েস। এটা কফির দোকান (coffee shop) নয়। এটা একটা আদালত। যাঁরা ইয়াহ বলেন তাঁদের প্রতি আমার একটু অ্যালার্জি (allergy) রয়েছে।”

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...