Tuesday, May 19, 2026

ফুটবলারদের নিরাপত্তা, ইরান যাচ্ছে না মোহনবাগান

Date:

Share post:

এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-র গ্রুপ পর্বে ২ অক্টোবর ট্র্যাক্টর এসসি-র বিরুদ্ধে ম্যাচ ছিল মোহনবাগান সুপার জায়ান্টের। সেই ম্যাচ খেলতে ইরান যাচ্ছে না মোহনবাগান। বুধবার ইরানের তাবরিজে ট্র্যাক্টর এফসির বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলার কথা ছিল সবুজ-মেরুনের। যদিও ইরানের বর্তমান অস্থির পরিস্থিতিতে ফুটবলারদের নিরাপত্তার কথা মাথায় রেখে যাত্রা বাতিল করা হল।

সোমবার মোহনবাগানের ৩৫ জন ফুটবল ও কোচের সই করা চিঠি এএফসির কাছে ক্লাবের তরফ থেকে পাঠানো হয়েছে। সেখানে তাঁরা স্পষ্ট ভাষায় জানিয়েছেন, নিরাপত্তাজনিত কারণে তাঁরা ইরানে খেলতে যেতে চান না। মোহনবাগানের তরফ থেকে চিঠিতে এএফসির কাছে দু’টি অনুরোধ করা হয়েছে। এক— ম্যাচটা কোনও নিরপেক্ষ ভেনু্তে করা হয়। দুই— অথবা ম্যাচের দিন পরিবর্তন করা হোক। ইরানের পরিস্থিতি স্বাভাবিক হলে, সেখানে খেলতে যেতে কোনও আপত্তি নেই মোহনবাগানের। সেই চিঠির প্রতিলিপি সর্বভারতীয় ফুটবল ফেডারশেন, ইরানের ক্লাব ট্র্যাক্টরকেও পাঠানো হয়েছে। এবার বল এএফসির কোর্টে।

যদি এই ম্যাচ খেলতে না গিয়ে কোনও শাস্তির মুখে পড়তে হয় তাহলে সে নিয়েও পরিকল্পনা করে রাখছেন মোহনবাগান। তবে ম্যানেজমেন্টের তরফ থেকে ফুটবলারদের নিরাপত্তার বিষয়টিকে সবথেকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে।

আরও পড়ুন- পাকিস্তানে কি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাবে টিম ইন্ডিয়া? মুখ খুলল বিসিসিআই

Related articles

সরকারি খরচে রাশ টানতে কড়া নবান্ন, দফতরগুলিকে একগুচ্ছ নির্দেশিকা মুখ্যসচিবের

রাজ্যের সমস্ত সরকারি দফতরে খরচে লাগাম টানতে এবার কড়া নির্দেশিকা জারি করল নবান্ন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে জারি...

অভিষেকের বাড়িতে পুরসভার নোটিশ, বিল্ডিং প্ল্যান চেয়ে পাঠাল পুর কর্তৃপক্ষ

এবার কলকাতা পুরসভার স্ক্যানারে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালীঘাট রোড এবং হরিশ মুখার্জি রোডে তাঁর দুটি বাড়ির নির্মাণ...

আরজি কর কাণ্ড: সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবার আইনি পদক্ষেপের অনুমতি দিল রাজ্য

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আইনি পদক্ষেপ (স্যাংশন অব প্রসিকিউশন) করার অনুমতি...

ভবানীপুরের প্রতিটি ওয়ার্ডে খুলবে বিধায়কের অফিস, তবে ৭৭ নম্বরে ব্যতিক্রমী সিদ্ধান্ত শুভেন্দুর

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের পাশাপাশি কলকাতার ঐতিহ্যবাহী ভবানীপুর কেন্দ্রেও জয়লাভ করেছেন শুভেন্দু অধিকারী। এই অভাবনীয় সাফল্যের পর...