Sunday, May 10, 2026

বাংলাদেশকে হারিয়ে কী বললেন ভারত অধিনায়ক রোহিত শর্মা?

Date:

Share post:

আজ কানপুরে বাংলাদেশকে হারিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ পকেটে পুরেছে ভারতীয় দল। আর এই জয়ে উচ্ছ্বসিত টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা। ম্যাচ জয়ের পর নিজের পরিকল্পনা নিয়ে মুখ খুললেন রোহিত। জানালেন জয়ের আসল কারণ।

ম্যাচ শেষে রোহিত বলেন, “ আড়াই দিন বৃষ্টিতে নষ্ট হওয়ার পরে আমরা পরিকল্পনা করেছিলাম যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশকে অল আউট করব। সব কিছু নির্ভর করছিল ওরা কত রান করতে পারে। এক বার যখন দেখলাম ওরা ২৩০ রান করল, তখন ঠিক করলাম দ্রুত রান তুলব। কারণ, কত রান করব সেটা বড় বিষয় ছিল না, বড় বিষয় ছিল দ্বিতীয় ইনিংসে কত ওভার বল করার সুযোগ পাব। কারণ, পিচে বোলারদের জন্য বিশেষ সুবিধা ছিল না। সেখানে বোলারেরা যা করেছে তার জন্য ওদের কোনও প্রশংসা যথেষ্ট নয়।”

এখানেই না থেমে রোহিত আরও বলেন,” বড় শট খেলতে গেলে আউট হওয়ার ঝুঁকি থাকে। আমাদেরও ছিল। কম রানে অল আউট হয়ে যেতে পারতাম। ১০০-১৫০ রানে অল আউট হলেও দুঃখ ছিল না। আমরা শুধু নিজেদের একটা সুযোগ দিতে চেয়েছিলাম। ড্রয়ের কথা ভাবছিলাম না।”

আরও পড়ুন- আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন আন্তোনিও গ্রিজম্যান

Related articles

অদম্য জেদ আর অধ্যাবসায় দিয়েই দারিদ্রতাকে হারিয়ে সফল টাকি হাউসের স্পন্দন 

কোভিডের করাল গ্রাসে কাজ হারিয়েছিলেন বাবা। সেই থেকে শাড়ির পাড় আর আঁচল সেলাই করে কোনও রকমে সংসারের হাল...

গোঘাটে উদ্ধার তৃণমূল কর্মীর রক্তাক্ত দেহ, ভোট পরবর্তী হিংসায় বলি ৬

রবিবার সকালে হুগলির গোঘাটে (Goghat, Hooghly) তৃণমূল কর্মীর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত সহদেব বাগ (৫০) শনিবার...

পাশে রাহুল গান্ধী: কাগজ না দেখে বাহুবলী কায়দায় শপথগ্রহণ বিজয়ের

চেনা সাদা শার্ট ছেড়ে কালো কোট। বদলে গিয়েছে যেন চোখের ভাষাও। তামিলনাড়ু থেকে দেশে সাম্প্রদায়িকতামুক্ত সরকার গঠনের ডাক...

বিজেপিপন্থী জিৎ! রাজনৈতিক রঙ লাগতেই অবস্থান স্পষ্ট করলেন অভিনেতা

বাংলায় বিজেপি সরকারের (BJP Government) প্রথম মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এক ঝাঁক টলিউড শিল্পীরা। কিন্তু সচেতন...