Saturday, May 16, 2026

বৃষ্টিভেজা মহালয়ায় দিনভর মেঘলা আকাশের পূর্বাভাস! আগামী কয়েক ঘণ্টায় ঝেঁপে বৃষ্টি

Date:

Share post:

পিতৃপক্ষের অবসানে বিক্ষিপ্ত বৃষ্টি মাথায় নিয়েই পূর্বপুরুষকে জলদান। দেবীপক্ষের প্রাক্কালে মেঘলা আকাশে শারদ উৎসবের (Durga Puja festival) আমেজ শুরু বাংলায়। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) বলছে বুধবার দিনভর রোদের দাপট কম থাকবে দক্ষিণবঙ্গে। যদি আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে, তবে তাপমাত্রার পারদ হবে নিম্নমুখী। আগামী কয়েক ঘণ্টায় আট জেলায় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস।

কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, হুগলি ও নদিয়া জেলায় আগামী ১ ঘণ্টায় ঝেঁপে বৃষ্টি সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া বইবে। আগামী কয়েক ঘণ্টায় বৃষ্টি (Rain ) হবে কলকাতা- সহ শহরতলির পার্শ্ববর্তী জেলাতেও। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি এই পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।

 

Related articles

ভোট পরবর্তী হিংসার তথ্য অনুসন্ধানে আজই জেলায় জেলায় তৃণমূলের প্রতিনিধি দল

বিধানসভা নির্বাচনের ফলাফল (West Bengal assembly election result) ঘোষণা হওয়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে আক্রান্ত তৃণমূল কংগ্রেসের...

SIR-এ নাম বাদ পড়লে খারিজ হবে জাতি শংসাপত্র! জারি নির্দেশিকা

রাজ্যের ক্ষমতায় আসার পর একের পর এক আগের প্রশাসনের নিয়ম বদলের পথে বর্তমান রাজ্য সরকার। সেই পথে এবার...

ভোট পরবর্তী হিংসা: ছাড় পেলেন না পদকজয়ী স্বপ্না, পুড়ে ছাই বাড়ি

বিজেপি নেতৃত্ব দাবি করছেন তাঁদের কেউ সন্ত্রাসের সঙ্গে যুক্ত থাকলে তাকে দল থেকে বহিষ্কার পর্যন্ত করা হবে। সেই...

প্রচারে হিংসা ছড়ানোর অভিযোগ: FIR দায়ের অভিষেকের বিরুদ্ধে

বিধানসভা নির্বাচনের প্রচারে বাংলায় যেভাবে হিংসায় প্ররোচনার অভিযোগ বারবার উঠেছে, তাতে শাসক ও প্রধান বিরোধী কোনও দলই পিছিয়ে...