Monday, April 27, 2026

ঋষভকে কি ছেড়ে দিচ্ছে দিল্লি ? মুখ খুললেন দলের মালিক

Date:

Share post:

সামনেই আইপিএল-এর মেগা নিলাম।২০২৫ আইপিএল-এর আগে এই নিলামে পাল্টে যেতে চলেছে সব অঙ্ক। নিলামের আগে জল্পনা ছড়াই ঋষভ পন্থকে নিয়ে। জল্পনা ছড়ায় বেঙ্গালুরু এফসিতে যেতে পারেন পন্থ। তবে এরই মধ্যে আবার শোনা যায় চেন্নাই সুপার কিংসে যেতে পারেন তিনি। আর এই নিয়ে এবার মুখ খুললে দিল্লি ক্যাপিটালসের মালিক পার্থ জিন্দাল। বললেন, আমরা পন্থকে অবশ্যই ধরে রাখতে চাই।

এই নিয়ে এক সাক্ষাৎকারে পার্থ জিন্দাল বলেন, “ আমরা পন্থকে অবশ্যই ধরে রাখতে চাই। আমাদের দলে অনেক ভাল ক্রিকেটার রয়েছে। সবে নিয়ম প্রকাশিত হয়েছে। তাই জিএমআর এবং ক্রিকেট ডিরেক্টর সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে পন্থকে যে রেখে দেওয়া হবে তা নিয়ে সন্দেহ নেই। আমাদের দলে অক্ষর প্যাটেলের মতো অসাধারণ ক্রিকেটার রয়েছে। এছাড়া স্টাবস, জেক ফ্রেজার ম্যাকগার্ক, কুলদীপ যাদব, অভিষেক পোড়েল, মুকেশ কুমার, খলিল আহমেদের মতো ভাল ক্রিকেটার রয়েছে। দেখা যাক নিলামে কী হয়। তবে নিয়ম অনুযায়ী আমরা ছ’জনকে রাখতে পারব। সেটা আলোচনা করে ঠিক হবে।“

গত সপ্তাহে আইপিএল পন্থের দল ছাড়া নিয়ে গুজব ছড়ানো হচ্ছে দেখে ক্ষোভ প্রকাশ করেছিলেন ভারতের উইকেটকিপার-ব্যাটসম্যান। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, “ সোশ্যাল মিডিয়ায় এই ধরনের ভুল খবর আপনারা ছড়ান কেন? কোনও কারণ ছাড়াই অবিশ্বাসের একটা পরিবেশ তৈরি করবেন না। জানি, এই রকম খবর ছড়ানো এ বারই প্রথম নয়। দয়া করে আপনাদের সূত্রদের থেকে ঠিক খবর সংগ্রহ করবেন।“

আরও পড়ুন- খেলার মাঠে নিজের সিদ্ধান্ত নিয়ে হতে হয়েছে সমালোচিত, যদিও এই নিয়ে কান দেন না রোহিত


Related articles

নির্বাচন মিটলেও জারি নজরদারি! ১০ মে পর্যন্ত খোলা রাজভবনের বিশেষ হেল্পলাইন

রাজ্যের সাধারণ ভোটারদের গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত করতে এবং নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে ফের তৎপরতা দেখাল রাজভবন। বিধানসভা...

দ্বিতীয় দফায় নজরে ১৪২ আসন: বিধি মেনে প্রস্তুতি কমিশনের

রাজ্যের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ৮টি নির্বাচনী জেলার মোট ১৪২টি আসনে আগামী ২৯ এপ্রিল, বুধবার ভোটগ্রহণ হবে। এই...

দক্ষিণ কলকাতায় মহামিছিল: হেঁটে-বাইকে শেষ দিনের প্রচারে ঝড় তুললেন তৃণমূল সুপ্রিমো, পা মেলান তেজস্বীও

ভোটের শেষদিনের প্রচারে শেষ মুহূর্তের ঝড় তুললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার দ্বিতীয় দফার ভোটের আগে...

IPL: ছবি তুলতে দিতে হবে ১০০ টাকা! বৈভবের ব্যবহারে অবাক ভক্তরা

বৈভব সূর্যবংশীতে (Vaibhav Suryavanshi) মজেছে ক্রিকেট দুনিয়া। আইপিএলে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন বিহারের কিশোর ক্রিকেটার। ফলে তাঁর...