Thursday, June 4, 2026

গরিব মানুষের সঙ্গে যেন অন্যায় না হয়: কেন বললেন দেব

Date:

Share post:

আর জি কর কাণ্ডের প্রতিবাদ ও বিচারের দাবিতে লাগাতার একচল্লিশ দিন কর্মবিরতির পর ফের সাগর দত্ত হাসপাতালের ঘটনা নিয়ে কর্মবিরতি শুরু করেছেন জুনিয়র ডাক্তাররা। বন্যা পরিস্থিতি এবং দুর্গোৎসবের আবহে এই কর্মবিরতি কতটা যুক্তিযুক্ত? বৃহস্পতিবার, সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অভিনেতা তথা তৃণমূল সাংসদ দেব বলেন, একটা অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে যেন আর একটা অন্যায় না হয়।

সাগর দত্তের ঘটনা ও আরজি কর কাণ্ডের প্রতিবাদ ১০ দফা দাবিতে গত মঙ্গলবার থেকে পূর্ণ কর্মবিরতিতে জুনিয়র ডাক্তাররা। উৎসবের দিনগুলিতে এই সিদ্ধান্তে চরম দুর্ভোগে গরিব মানুষ। সঙ্গে উত্তর থেকে দক্ষিণ বাংলাজুড়ে বন্যা পরিস্থিতি। এই পরিস্থিতিতে জুনিয়র ডাক্তারদের কর্ম বিরতি নিয়ে সরাসরি উত্তর দিতে না চাইলেও সাংসদ-অভিনেতা জানান, “একটা ন্যায় পাওয়ার জন্য আরেকটা অন্যায় যাতে না হয় সেদিকে জুনিয়র ডাক্তারদের নজর দেওয়া উচিৎ। মানুষ যেন পরিষেবা পায়। আমি বলব না যে তাঁরা প্রতিবাদ করবেন না। আমরা সবাই চাই অপরাধীরা শাস্তি পায়।”

চিকিৎসকদের উদ্দেশ্যে দেবের বার্তা, গরিব মানুষের কাছে চিকিৎসক হচ্ছেন ভগবান। যেমন মা দুর্গা তেমনি চিকিৎসক। কারণ দুজনের কাছেই তাঁরা ভালো থাকার, সুস্থ থাকার জন্য প্রার্থনা করেন। দেব কথায়, “ডাক্তাররা অনেক বেশি শিক্ষিত, অনেকটা বেশি বোঝেন। মানুষকে বাঁচানোর তাগিদ তাঁদের মধ্যে অনেক বেশি। মানুষ যেন পরিষেবা পায় সেদিকটা তাদের নজর দেওয়া উচিৎ। ডাক্তাররা মানুষের কাছে ভগবান। গরিব মানুষের সঙ্গে কোন অন্যায় না হয় সেই দিকে তাদের নজর দেওয়া উচিৎ।”

আরও পড়ুন- আমার ছবিকে প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করলে খারাপ লাগবে: সৃজিত-স্বতিকাকে কেন বললেন দেব!   

 

Related articles

পথে নামছে ককরোচ পার্টি: নেতৃত্বে দীপকের পাশে সোনম ওয়াংচু

সোশ্যাল মিডিয়ার পরে এবার পথে নেমে ভারতের ছাত্রসমাজ ও যুবসমাজের দাবি তুলে ধরতে চলেছে ককরোচ জনতা পার্টি। সেই...

জীবনতলায় NIA: ছেলেকে নিয়ে প্রাক্তন বিধায়ক শওকতের খোঁজে আধিকারিকরা

আবারও রাজ্যে সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। ভাঙড়ে বিস্ফোরণের ঘটনায় এবার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার খোঁজে বৃহস্পতিবার...

কুয়েতের বিমানবন্দরে ড্রোন হামলায় নিহত ভারতীয়, নিন্দায় ভারত

পশ্চিম এশিয়ার যুদ্ধে ফের বলি এক ভারতীয়ের। ইরান-আমেরিকা যুদ্ধে নতুন করে যে ইন্ধন ইজরায়েল জুগিয়েছে, এবার তার খেসারতন...

রাজ্যে শিল্প ও কর্মসংস্থানের নয়া সুযোগ! নবান্নে বৈঠক শুভেন্দু-আদানির

দায়িত্বভার গ্রহণের এক মাসের মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করলেন দেশের বিশিষ্ট শিল্পপতি গৌতম আদানি। বুধবার নবান্নে...