Wednesday, June 3, 2026

এবার আনোয়ারকে নিয়ে মুখ খুললেন সুনীল, বললেন বিতর্ক থেকে দূরে থাকতে

Date:

Share post:

এবার আনোয়ার আলিকে নিয়ে মুখ খুললেন ভারতের প্রাক্তন ফুটবলার সুনীল ছেত্রী। ইস্টবেঙ্গল এফসির নতুন ডিফেন্ডার আনোয়ারকে বিতর্ক থেকে দূরে থাকতে বললেন তিনি। পাশাপাশি আনোয়ারকে ভারতীয় ফুটবলের সম্পদ বললেন সুনীল।

দলবদলের বাজারে আলোড়ন ফেলেদেন আনোয়ার। মোহনবাগান ছেড়ে ইস্টবেঙ্গলে যোগদেন ভারতীয় ডিফেন্ডার। তারপর বিষয়টি গড়ায় আদালতেও। চলছে মামলাও। আর এরই মাঝে আনোয়ারকে নিয়ে মুখ খুললেন সুনীল। বার্তা দিলেন, আনোয়ারকে বিতর্ক থেকে দূরে থেকে খেলায় মনোযোগ দিতে। এই নিয়ে সুনীল বলেন, “ আমি এই চুক্তির খুঁটিনাটি কিছুই জানি না। সঠিকভাবে জানিও না, কী হয়েছে। কিন্তু আনোয়ারকে ভালোমতোই চিনি। ওকে পছন্দও করি। আনোয়ার নিজেও জানে যে, ও ভারতীয় দলের সম্পদ। আমি শুধু চাই, ও যেন বিতর্ক থেকে যতটা সম্ভব দূরে থাকুক।“ এখনেই না থেমে ভারতীয় ফুটবলের প্রাক্তন অধিনায়ক আরও বলেন,” জাতীয় দলের সব তরুণ ফুটবলারের উচিত, এই ধরনের বিষয় থেকে দূরে থাকা।“

দলবদলের বাজারে আলোড়ন তুলে দিয়েছিলেন আনোয়ার। মোহনবাগান ছেড়ে লাল-হলুদে যোগ দেন তিনি। এরপর বিষয়টি প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি। সেখানে আনোয়ারকে প্রায় ১৩ কোটি টাকার জরিমানা, চার মাসের নির্বাসনের মতো কঠিন শাস্তিও শোনানো হয়। এরপর বিষয়টি গড়ায় আদালতে। যদিও আনোয়ারকে নিয়ে মামলা এখনও চলছে।

আরও পড়ুন- আগামিকাল বিশ্বকাপের অভিযান শুরু ভারতের, হরমনপ্রীতদের শুভেচ্ছে রোহিত-পন্থ-মিতালি রাজদের


Related articles

১৮ বছর পর হাতে এল অফার লেটার! অবসরের বয়স পেরিয়ে মজিদ পেলেন ‘হতাশার’ চিঠি

সরকারি চাকরির স্বপ্ন বুনেছিলেন দুই দশক আগে। পরীক্ষা দিয়ে মেধা তালিকায় জায়গাও করে নিয়েছিলেন। কিন্তু সেই স্বপ্নের চিঠি...

ফর্ম জমার আগেই অন্নপূর্ণা যোজনার টাকা! কারা পেলেন সুবিধা? তালিকা নিয়ে কাঠগড়ায় বিজেপি

অন্নপূর্ণা যোজনার সূচনা থেকেই স্বচ্ছতার সওয়াল করে এসেছে নতুন বিজেপি সরকার। ভুয়ো উপভোক্তা ছেঁটে ফেলে প্রকৃত প্রাপকদের হাতে...

এবিভিপির চক্রান্তে মিথ্যা মামলায় ধৃত ছাত্রনেতা! শোকে হৃদরোগে মৃত্যু বাবার

ছেলের গ্রেফতারির ধাক্কা সহ্য করতে পারলেন না বাবা। মিথ্যা মামলায় পুলিশের হাতে ছেলের বন্দি হওয়ার খবর শুনেই হৃদরোগে...

‘হাজার হাজার হকারের পেটে লাথি মারা হয়েছে’, অবিলম্বে ক্ষতিপূরণের দাবিতে ধর্মতলায় সরব মমতা

পুনর্বাসন ছাড়া হকারদের উচ্ছেদ করা তৃণমূলের নীতি নয়। আমরা সব সময় মানবিক দৃষ্টিকোণ থেকে এই সমস্যার সমাধান করেছি।...