Wednesday, June 24, 2026

মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধ পরিস্থিতি! প্রভাব পড়ল বিমান পরিষেবায়, বাতিল ফ্লাইট

Date:

Share post:

মধ্যপ্রাচ্যের আকাশে ঘনিয়েছে যুদ্ধের (War)মেঘ! গাজা-সহ লেবাননে চলচ্ছে ইজরায়েলের অভিযান। ইতিমধ্যে ইহুদি দেশটির বিরুদ্ধে মারমুখী অভিযানে ইরানও (Iran)। ইজরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মধ্যপ্রাচ্যের এই দেশ। ফলে এই উত্তপ্ত পরিস্থিতি ও অস্থিরতার কারণে উড়ান বাতিল করল সংযুক্ত আরব আমিরশাহির (United Arab Emirates)বিমান সংস্থা এমিরেট্‌স (Emirates) ও ফ্লাইদুবাই (Flydubai)।

জানা গিয়েছে, আঞ্চলিক অস্থিরতার কথা মাথায় রেখে ইরান, ইরাক ও জর্ডানে সব ফ্লাইট (Flight)বন্ধ ঘোষণা করেছে এমিরেটস এয়ারলাইনস। বৃহস্পতিবার বিমান সংস্থাটি এই ঘোষণা করে। এক বিবৃতিতে এমিরেটস এয়ারলাইন জানিয়েছে, আঞ্চলিক অস্থিরতার জন্য তারা এ ধরনের পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার-সহ আগামী ৪ ও ৫ অক্টোবর সংযুক্ত আরব আমিরশাহি থেকে ইরাক (বসরা ও বাগদাদ), ইরান (তেহরান) ও জর্ডানগামী (Jardan)(আম্মান) সব ফ্লাইট বাতিল করা হয়েছে। এ সময় কোনো ফ্লাইটই এখানে আসবে না।

ইজরায়েলের হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে লেবাননের (Lebanon)রাজধানী বেইরুট। যার প্রভাব পড়েছে উড়ান পরিষেবাতেও। আগামী মঙ্গলবার পর্যন্ত এমিরেট্‌স ও সোমবার পর্যন্ত ফ্লাইদুবাই লেবাননের সমস্ত উড়ান স্থগিত করে দিয়েছে। ইজরায়েল অধিকৃত গোলান মালভূমির এক ফুটবল স্টেডিয়ামে আছড়ে পড়ে জঙ্গি সংগঠন হেজবোল্লার রকেট । অন্যদিকে চলতি সপ্তাহের মঙ্গলবার ইজরায়েলের নানা জায়গায় ২০০-র কাছাকাছি ক্ষেপণাস্ত্র ((Missile)ছোড়ে ইরান। সেই থেকেই প্রভাব পড়তে শুরু করে সংযুক্ত আরব আমিরশাহির বিমান পরিষেবায়।









Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...