Thursday, May 7, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপে ঘুরে দাঁড়াল ভারত, পাকিস্তানকে হারাল ৬ উইকেটে

Date:

Share post:

মহিলা টি-২০ বিশ্বকাপে ঘুরে দাঁড়াল ভারতীয় দল। এদিন বিশ্বকাপে প্রথম জয় টিম ইন্ডিয়ার। বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে এদিন পাকিস্তানকে ৬ উইকেটে হারাল হরমনপ্রীত কৌরের দল। টিম ইন্ডিয়ার হয়ে ব্যাট হাতে দাপট শেফালি ভার্মার। বল হাতে দাপট অরুন্ধতী রেড্ডির।

ম্যাচে এদিন টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ১০৫ রান করে পাকিস্তান। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ নিদা দারের। ২৮ রান করেন তিনি। অধিনায়ক ফতিমা সানা করেন ১৩ রান। টিম ইন্ডিয়ার হয়ে ৩ উইকেট অরুন্ধতী রেড্ডির। ২ টি উইকেট শ্রেয়াঙ্কা পাতিলের। একটি করে উইকেট রেনুকা সিং, দীপ্তি শর্মা, আশা শোভানার।

জবাবে ব্যাট করতে নেমে সহজেই জয় তুলে নেয় টিম ইন্ডিয়া। ভারতের হয়ে ব্যাট হাতে দাপট শেফালি ভার্মার। ৩২ রান করেন তিনি। অধিনায়ক হরমনপ্রীত কৌর করেন ২৯ রান। ২৩ রান করে জেমেইমা রডরিগেজ। তবে ব্যাট হাতে রান পাননি স্মৃতি মান্ধনা। ৭ রান করেন তিনি। পাকিস্তানের হয়ে দুই উইকেট ফতিমা সানার। একটি করে উইকেট সাদিয়া ইকবাল এবং ওমাইমা সোহেলের।

বিশ্বকাপের প্রথম ম্যাচ নিউজিল্যান্ডের কাছে হেরেছিল ভারত। বিশ্বকাপে টিকে থাকতে এই ম্যাচ জিততেই হত হরমনপ্রীতদের। আর এদিন সেটাই করল টিম ইন্ডিয়া।

আরও পড়ুন- আইলিগ-৩ চ্যাম্পিয়ন DHFC, দলকে শুভেচ্ছা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের


Related articles

ভেঙে দেওয়া হল পশ্চিমবঙ্গ বিধানসভা! বৃহস্পতিবার থেকেই কার্যকরের নির্দেশ রাজ্যপালের

আনুষ্ঠানিক ভাবে ভেঙে দেওয়া হল পশ্চিমবঙ্গ বিধানসভা। বৃহস্পতিবার রাজভবন থেকে এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছেন রাজ্যপাল আর এন...

চণ্ডীপুরে চন্দ্রনাথের দেহ! শেষ শ্রদ্ধা জানাতে মানুষের ঢল, বিচার চেয়ে সরব পরিজনরা

মধ্যমগ্রামে দুষ্কৃতীদের গুলিতে নিহত শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের দেহ বৃহস্পতিবার বিকেলে পৌঁছল তাঁর নিজের গ্রাম পূর্ব মেদিনীপুরের...

১০ ঘণ্টা ৪৫ মিনিটে সমুদ্র জয়! শ্রীলঙ্কা থেকে ভারতে সাঁতরে রেকর্ড গড়লেন দম্পতি

অদম্য ইচ্ছাশক্তি আর সাহস থাকলে অসম্ভবকেও জয় করা যায়, সেটাই যেন প্রমাণ করলেন বেঙ্গালুরুর (Bangalore) এক তরুণ দম্পতি।...

নির্বাচন শেষ! ‘বিশেষ’ দায়িত্ব থেকে অব্যাহতি পেলেন সুব্রত গুপ্ত ও এন.কে মিশ্র

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে সুব্রত গুপ্তকে বিশেষ পর্যবেক্ষক এবং এন.কে মিশ্রকে বিশেষ পুলিশ পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছিল নির্বাচন কমিশনের...