Wednesday, May 13, 2026

বীরভূমের কয়লাখনি বিস্ফোরণে মৃতদের পরিবার পিছু ৩২ লক্ষ টাকা আর্থিক সাহায্য-চাকরি ঘোষণা

Date:

Share post:

বীরভূমের গঙ্গারামচক কয়লাখনি থেকে কয়লা উত্তোলনের জন্য বিস্ফোরণ। ঘটনায় কমপক্ষের ৬ জনের মৃত্যুর খবর মিলেছে। পরিবার পিছু আর্থিক সাহায্য ঘোষণা করল রাজ্য। সোমবার, নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে মুখ্যসচিব মনোজ পন্থ (Manoj Panth) জানান, মৃতদের পরিবার পিছু ৩২ লক্ষ টাকা আর্থিক সাহায্য করা হবে। পাশাপাশি পরিবারের একজনকে হোমগার্ডের চাকরি দেওয়া হবে।খয়রাশোলের গঙ্গারামচক কয়লাখনিটি রাজ্য সরকারের অধীনস্থ সংস্থা পিডিসিএলের লিজ নেওয়া। এদিন সকালে গঙ্গারামচক কয়লাখনি (Coal Mine) থেকে কয়লা তোলার জন্য বিস্ফোরণ ঘটানো হয়। কিন্তু ভিতরে শ্রমিকরা থাকায়, সেখানেই চাপা পড়ে যান তাঁরা। ৫ জনের দেহ উদ্ধার হয়। পরে আরও দেহ উদ্ধার করা হয়। ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় বিশাল পুলিশ (Police) বাহিনী মোতায়েন করা হয়েছে।এদিন বিকেলে মুখ্যসচিব সাংবাদিক বৈঠক করে জানান, গঙ্গারামচক মাইন লিমিটেডের গাড়িতে বিস্ফোরণ হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৬টি  দেহ পাওয়া গিয়েছে। তিনজন গুরুতর আহত হয়েছিলেন। তাঁদের মধ্যে একজন শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক, তাঁর অপারেশন করা হয়েছে। বাকি ‌দু’‌‌জন আপাতত বিপদমুক্ত তাঁদের চিকিৎসা চলছে। দুর্ঘটনাস্থলে স্থানীয় লোকপুর থানার পুলিশ দুর্ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই পৌঁছে যায়। স্থানীয় প্রশাসন রাজ্য বিদ্যুৎ উন্নয়ন নিগম এবং বিদ্যুৎ দফতরের আধিকারিকরা পৌঁছোন।

মনোজ পন্থ (Manoj Panth) জানান,  রাজ্য সরকারের তরফ থেকে দুর্ঘটনাগ্রস্ত পরিবারগুলির প্রতি সমবেদনা জানানো ছাড়াও, আর্থিক সহায়তা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যসচিবের কথায়, মৃত্যুর ক্ষতিপূরণ টাকা দিয়ে কখনওই সম্ভব নয়। তবুও বিপদের সময়ে পরিবারগুলির পাশে থাকার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিদ্যুৎ উন্নয়ন নিগমের তরফে প্রত্যেক মৃতের পরিবারকে ৩০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। এছাড়া রাজ্য সরকারের নিয়ম অনুযায়ী ২ লক্ষা টাকা করেও দেওয়া হবে। পাশাপাশি পরিবারগুলির একজন করে হোমগার্ডের চাকরিও পাবেন।







Related articles

গুলি করে খুন ৩ খ্রিস্টান ধর্মগুরুকে : মনিপুরে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বাড়ছে ক্ষোভ

এখনও সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে কতটা ব্যর্থ কেন্দ্রের বিজেপি সরকার প্রমাণিত মনিপুরে। এবার জঙ্গিদের গুলিতে খ্রিষ্টান সম্প্রদায়ের তিন...

আরও মহার্ঘ সোনা! একলাফে বাড়ল ৯ হাজার টাকা

ফের দাম বাড়লো হলুদ ধাতুর (Gold Rate)! এক ধাক্কায় সোনা ও রুপোর আমদানি শুল্ক ৬ শতাংশ থেকে বাড়িয়ে...

দিলজিতকে হুমকি দিতেই ম্যানেজারের বাড়িতে গুলিবর্ষণ! মুম্বইয়ে ফের বিষ্ণোই আতঙ্ক

একদিকে খলিস্তানি বিরোধিতার অন্যদিকে বিষ্ণোই গ্যাংয়ের হুঁশিয়ারি, গায়ক দিলজিত দোসাঞ্ঝকে (Diljit Dosanjh) বার্তা দিতে এবার তাঁর ম্যানেজার গুরপ্রতাপ...

দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’: অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে তদন্তে CBI-কে নিতে হবে না রাজ্যের অনুমতি, ছাড়পত্র মুখ্যমন্ত্রীর

দুর্নীতিতে তাঁর সরকার ‘জিরো টলারেন্স’ নীতি নিচ্ছে- নির্বাচনী প্রচারপর্বে এই আশ্বাস দিয়েছিলেন শুভেন্দু অধিকারী (Subhendu Adhikari)। ক্ষমতায় এসেই...