Saturday, March 14, 2026

পর্যটকদের জন্য সুখবর! ১৮ বছর পর কলকাতা থেকে মালয়েশিয়ার সরাসরি উড়ান

Date:

Share post:

পর্যটকদের জন্য সুখবর! ১৮ বছর ধরে বন্ধ থাকার পর ফের কলকাতা (Netaji Subhash Chandra Bose International Airport) থেকে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর (Kuala Lumpur) রুটে চালু হতে চলেছে উড়ান পরিষেবা। ডিসেম্বর থেকে শুরু হবে কলকাতা-কুয়ালালামপুর রুটের এই উড়ান পরিষেবা। সপ্তাহে পাঁচটি করে উড়ান পরিষেবা প্রদান করবে মালয়েশিয়া এয়ারলাইন্স। এই উড়ান পরিচালনা করবে মালয়েশিয়া এয়ারলাইন বোয়িং ৭৩৭-৮০০ বিমানে।

এর আগে ২০০৬ সাল পর্যন্ত কলকাতা থেকে সরাসরি কুয়ালালামপুর পর্যন্ত উড়ান পরিষেবা প্রদান করতো মালয়েশিয়া এয়ারলাইন্স। তবে বিগত ১৮ বছর ধরে সেই উড়ান পরিষেবা বন্ধ ছিল। ফলে এই পরিষেবা পুনরায় শুরু হওয়ায় পর্যটক-সহ বহু যাত্রীর সুবিধা হবে বলে মনে করা হচ্ছে। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছে মালয়েশিয়া এয়ারলাইন্স (Malaysia Airlines)। যেখানে তাঁদের তরফ থেকে জানান হয়েছে ২০২৪ সালের ২ ডিসেম্বর থেকে কলকাতা থেকে কুয়ালালামপুর রুটে উড়ান পরিষেবা পুনরায় চালু করা হবে। সঙ্গে ক্যাপশনে লেখা, “ঐতিহাসিক ভবন থেকে সুস্বাদু স্ট্রিট ফুড, এই প্রাণবন্ত শহর খুবই রঙিন। এই সংস্কৃতিতে নিজেকে ডুবিয়ে দিন।”

ইতিমধ্যে মালয়েশিয়া এয়ারলাইন্সের অ্যাপ কিংবা malaysiaairlines.com -এ থেকে এই টিকিট বুক করা যাচ্ছে। কলকাতা থেকে কুয়ালালামপুর রুটে নতুন করে উড়ান পরিষেবা চালু করায়, এটি ভারত থেকে মালয়েশিয়ার এয়ারলাইন্সের দশম রুটের ফ্লাইট হতে চলেছে। বর্তমানে ভারত থেকে ৯টি রুটে উড়ান পরিষেবা চালাচ্ছে মালয়েশিয়া এই বিমান সংস্থা।









spot_img

Related articles

দেশজুড়ে গ্যাস সংকট, মোদির সভার আগে দেদার সিলিন্ডার ব্যবহার করে রান্না বিজেপির

রাজ্যে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার দুপুরে কলকাতার ব্রিগেডে সভা করবেন তিনি। সকাল থেকে কলকাতামুখী...

নন্দীগ্রাম গণহত্যার ১৯ বছর পার, শহিদদের শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর 

১৯ বছর আগে আজকের দিনে রক্তাক্ত হয়েছিল নন্দীগ্রাম (Nandigram)। পাল্টে গিয়েছিল বাংলার রাজনীতির প্রেক্ষাপট। বলা যায়, বাংলার রাজনৈতিক...

আজ যুবভারতীতে লাল-হলুদ ম্যাচ, বেঙ্গালুরুতে খেলবে মোহনবাগান 

শনিবার জমজমাট সবুজ ঘাসে পায়ে পায়ে লড়াই। দুই ভিন্ন প্রতিপক্ষকে পরাস্ত করতে মাঠে নামছে মোহনবাগান (Mohun Bagan) ও...

কৃষিখাতে উন্নয়নের খতিয়ান উল্লেখ করে কৃষক দিবসে শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

কৃষক দিবস (Farmer's Day) উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় (Social media) শুভেচ্ছা পোস্ট বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। ২০০৭...