Monday, May 18, 2026

ভিয়েতনামের বিরুদ্ধে নামার আগে প্রতিপক্ষ নিয়ে কী বললেন ভারতীয় কোচ ?

Date:

Share post:

১২ অক্টোবর আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচে নামছে ভারত। সেই ম্যাচে টিম ইন্ডিয়ার মুখোমুখি ভিয়েতনাম। ফুটবলে ভারত ও ভিয়েতনাম দুটো দলের জন্যই ২০২৪ সালটা ভাল যায়নি। গত বছরের নভেম্বর থেকে এখনও জয়ের স্বাদ পায়নি ব্লু টাইগার্স। ভিয়েতনামের গোল্ডেন স্টার ওয়ারিয়র্সও শেষ এগারো ম্যাচের মধ্যে ১০টিতে হেরেছে। দু’দলই মরিয়া শনিবারের ফিফা আন্তর্জাতিক ফ্রেন্ডলিতে সাফল্য পেতে। ভারতের কোচ মানোলো মার্কুয়েজ মনে করছেন, দু’দলের মধ্যে কড়া টক্কর হবে।

ফিফা র‍্যাঙ্কিংয়েও ভারতের থেকে এগিয়ে আছে ভিয়েতনাম । প্রতিপক্ষ গ্যালারির শব্দব্রহ্ম সামলে ভাল খেলাটাকে চ্যালেঞ্জ হিসেবেই নিচ্ছে ভারতীয় শিবির। তবে প্রস্তুতিতে দু’দলই একই জায়গায় রয়েছে বলে দাবি মানোলোর। মনবীর সিংদের কোচের কথায়, ‘‘ভিয়েতনামের ভাল খেলোয়াড় রয়েছে। আমরা অ্যাওয়ে ম্যাচ খেলব। আমাদের জন্য লড়াই কঠিন। একইরকম কঠিন লড়াই ওদের কাছেও। আমাদের লিগ যেমন সবে শুরু হয়েছে। ভিয়েতনামের পরিস্থিতিও একইরকম। কারণ, ওদেরও লিগে সবেমাত্র চতুর্থ রাউন্ড শেষ হয়েছে।’’

তবে মানোলোর দাবি, আন্তঃমহাদেশীয় কাপের থেকে ভাল জায়গায় রয়েছে ভারত। তিনি বলেন, ‘‘আমরা ফিটনেসের দিক থেকে এখন ভাল জায়গায় রয়েছি। কিন্তু আমরা আরও ভাল হতে পারি। এখনও নতুন মরশুমে ছেলেরা ১০-১২ ম্যাচ খেলেনি। তাই উন্নতির সুযোগ রয়েছে।“

আরও পড়ুন- একদিনের বিশ্বকাপে কি খেলতে দেখা যাবে রোহিতকে ? মুখ খুললেন তাঁর ছোটবেলার কোচ


Related articles

FIR খারিজের আবেদন জানিয়ে হাই কোর্টের দ্বারস্থ অভিষেক

ভোট প্রচারে উসকানিমূলক মন্তব্য করার অভিযোগে বিধাননগর পুলিশের সাইবার ক্রাইম শাখায় হওয়া এফআইআরের খারিজের আবেদন জানিয়ে কলকাতা হাই...

দেবজ্যোতি মিশ্রের ‘আলোপাখির গান’, চাঁদের হাট জিডি বিড়লা সভাঘরে

সুরের কোনো সীমানা হয় না। দেশকাল ও ভাষার গণ্ডি পেরিয়ে সুরই মানুষকে এক সুতোয় বেঁধে রাখে। বাংলা তথা...

সংখ্যালঘু ও সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে নেদারল্যান্ডসের কটাক্ষ, কড়া জবাব ভারতের

ভারতের গণতান্ত্রিক পরিকাঠামো, সংবাদমাধ্যমের স্বাধীনতা এবং সংখ্যালঘু অধিকার নিয়ে ডাচ প্রধানমন্ত্রী রব জেটেন যে উদ্বেগ প্রকাশ করেছিলেন, তার...

কোর্টের লড়াইয়ে স্বস্তি বিসিসিআই, জ্বালানি সংকটের মধ্যেও চলবে আইপিএল?

মাঠের বাইরে কোর্টের লড়াইয়ে বড় জয় বিসিসিআই(BCCI)। আরটিআইয়ের (RTI) আওতায় পড়বে না ভারতীয় ক্রিকেট বোর্ড। ৮ বছর ধরে...