Tuesday, May 19, 2026

আজই জুনিয়র ডাক্তারদের ইমেইল করে বৈঠকে ডাকলেন মুখ্যসচিব

Date:

Share post:

ষষ্ঠীর সন্ধ্যায় স্বাস্থ্যভবনে জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন মুখ্যসচিব মনোজ পন্থ (Manoj Panth)। ৭টা ৪৫ মিনিটে ৮ থেকে ১০ জন প্রতিনিধি নিয়ে স্বাস্থ্যভবনে (Swasthya Bhawan) উপস্থিত থাকার কথা ইমেল করে জানানো হয়েছে। সাংবাদিক বৈঠক করে আন্দোলনকারীরা জানান যে তাঁরা এই বৈঠকে যোগ দেবেন। তবে কতজন জাবেন সেটা ঠিক করবে WBJDF।

দশ দফা দাবি নিয়ে আমরণ অনশন কর্মসূচিতে বসেছেন রাজ্যের জুনিয়র ডাক্তাররা। সরকার এবং প্রশাসনের তরফের বারবার তাঁদের নিরাপত্তার আশ্বাস দেওয়া হলেও কিছু সিনিয়র চিকিৎসকের উস্কানিতে আন্দোলনের নামে রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার চেষ্টা চলছে। গত শনিবার রাত থেকে ধর্মতলায় অনশন শুরু করেছেন জুনিয়র ডাক্তাররা। এদিন সন্ধ্যা পৌনে সাতটা নাগাদ ট্রেনী চিকিৎসক দেবাশিস হালদার জানান যে যে সমস্ত চিকিৎসকরা তাঁদের সমর্থন করছেন, যে ডাক্তাররা অনশন করছেন এবং সাধারণ মানুষের পাশে থাকাকে সম্মান জানিয়ে তাঁরা মুখ্যসচিবের সঙ্গে বৈঠকে বসতে রাজি। স্বাস্থ্যভবনের বৈঠকের পর আন্দোলনকারীরা অনশন কর্মসূচি প্রত্যাহার করেন কিনা সেদিকে নজর থাকবে।

 

Related articles

অভয়া-কাণ্ডে ঘটনাস্থল সিল করার নির্দেশ হাইকোর্টের!

অভয়াকাণ্ডে সিবিআইকে (CBI) সম্পূর্ণ ঘটনাস্থল সিল করার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট (Kolkata High Court)। বিচারপতি শম্পা সরকার...

তরুণীর রহস্যমৃত্যুতে চাঞ্চল্য বিধাননগরে! ধর্ষণ-খুনের অভিযোগ পরিবারের

সল্টলেকের একটি গেস্ট হাউজ থেকে এক তরুণীর রহস্যমৃত্যুর (Salt Lake Woman Death) ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য! শুরুতে...

নেইমারকে নিয়েই ফুটবল বিশ্বকাপে ২৬ জনের দল ঘোষণা ব্রাজিলের

আসন্ন ফিফা বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতায় ২৬ জন প্লেয়ার নিয়ে দল ঘোষণা করল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল (Brazil Football...

গণতান্ত্রের জন্যে বাংলাদেশে প্রত্যাবর্তন প্রয়োজন: ‘ঘরে ফেরা’র বিষয়ে সাফ বললেন হাসিনা

বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য প্রত্যাবর্তন প্রয়োজন। তবে, সেটা কোনও নির্দিষ্ট দিনের উপর নির্ভরশীল নয়। দাবি করেছেন...